1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ ও আহতদের স্বরণে অগ্নিবীণা’র সাংস্কৃতিক সন্ধ্যা

  • সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৭০৩ পঠিত

জুলাই আগস্ট বিপ্লবে শহীদ এবং আহতদের স্বরণে সাতকানিয়ায় ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করতে যাচ্ছে ঐতিহ্যবাহী সংগঠন অগ্নিবীণা। প্রায় এক দশক আগে প্রতিষ্ঠিত অগ্নিবীণা’র আনুষ্ঠানিক ঘোষণা থেকে এমনটি জানা যায়।

সংগঠনটি জানায় – স্বৈরাচারী শাসনব্যবস্থার নাগপাশ ছিন্ন করে দেশের ছাত্র-জনতা একটি নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর। জনগণের ভোটাধিকার হরণ করে গনতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে যারা জুলুমের রাজত্ব কায়েম করেছিল- আজকে তারা নিজেরাই নির্বাসিত, অবাঞ্চিত। দীর্ঘ পনের বছরের স্বৈরাচারী সরকারের দানবীয় শাসনে শিশু-কিশোর, যুবা- বৃদ্ধদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানসিক অবস্থার যে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে তা কোনভাবেই পূরণযোগ্য নয়।

তবু বেঁচে থাকতে হয়, নিশ্বাস নিতে হয়। সুন্দর ও সমৃদ্ধি স্বপ্ন দেখতে হয়। পতিত স্বৈরাচারের শাসনামলে নিষ্পেষিত জনতার সামাজিক, সাংস্কৃতিক সর্বোপরি মানসিক পরিশুদ্ধির চর্চায় পাশে থাকতে চায় ‘অগ্নিবীণা’। প্রতিষ্টার এক দশক পেরিয়েও অগ্নিবীণা সংগঠনটি তার মৌলিক লক্ষ্য- মানবতার কল্যাণে কাজ করে যাওয়া হতে একটুও বিচ্যুত হয়নি। পরিবর্তিত বাংলাদেশে সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতা থেকে অগ্নিবীণা আয়োজন করতে যাচ্ছে জমকালো ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা। তুলাতুলির সবুজ মাঠে ১ নভেম্বর ২০২৪, পবিত্র জুমাবার বাদে আছর হতে সুরে সুরে মহান রবের প্রসংশাগাথা নিয়ে আমাদের অনুষ্টান শুরু হবে ইনশাআল্লাহ।

নতুন বাংলাদেশের সকল মুক্তিকামী ছাত্র- জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, ইমাম, শিশু- কিশোরসহ সর্বস্তরের জনগণকে আমরা আমাদের আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট