1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা

টইটং সমিতির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন ও অভিষেক অনুষ্ঠান

  • সময় রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ১০৬৮ পঠিত

ওসমান সরওয়ারঃ

“আসুন, দিনে এক টাকা সঞ্চয় করি, দারিদ্রতা বিমোচনে কাজ করি,সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” শ্লোগানে ২৬ মার্চ বিকেল তিনটায় পেকুয়া উপজেলাধীন টইটংয়ের একটি প্রাথমিক বিদ্যালয় হলরুমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে টইটং সমিতির প্রধান উপদেষ্টা মুহাম্মদ শাহ জাহান বলেন ” স্বাধীনতার ৫০ বছরেও অর্থনৈতিকভাবে কাঙ্ক্ষিত মুক্তি না পাওয়া আমাদের জন্য সত্যি লজ্জাজনক, তাই সমাজের দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে কাজ করবে টইটং সমিতি। ”
প্রধান অতিথির বক্তব্যে টইটং সমিতির প্রধান উদ্যোক্তা হাবিব মুহাম্মদ আব্দুল মামুন ফারুকী বলেন” মুক্তিযোদ্ধারা প্রাণের বিনিময়ে আমাদেরকে যে একটি স্বাধীন সার্বভৌম স্বতন্ত্র দেশ উপহার দিয়ে গেছেন, সে দেশকে এগিয়ে নিতে, দারিদ্রমুক্ত সমাজ গড়তে উদ্যোক্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

টইটং সমিতির সাধারণ সম্পাদক মো.সিরাজ মিয়ার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সমিতির অর্থসম্পাদক আসাদুল্লাহ আল মারুফ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম মোমেন, তথ্যও গবেষণা বিষয়ক সম্পাদক মাস্টার জসিম উদ্দিন, সমাজও সমিতি কল্যাণ সম্পাদক জেসমিন আক্তারসহ আরো অনেকে। এতে আরো উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোছাইন রাইয়ান, প্রচার সম্পাদক তারেকুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম, সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আমেনা বেগম, কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান মিরাজ প্রমুখ। অনুষ্ঠানটি জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়ে মহান মুক্তিযোদ্ধাদের বিশেষ দোয়া কামনায় শেষ হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট