1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম বন্দর নিয়ে আন্দোলন থামছেই না সংকট উত্তরণে কোন পথে সমাধান? -আলমগীর আলম। সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে হাস পার্টি, বন্ধুদের আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত লাইনে নয়, লগইনে ভোট: তরুণদের চোখে আগামীর নির্বাচন – সৈয়দ মিয়া হাসান নির্বাচনে রাজনৈতিক দলের ইশতিহার বাস্তবায়ন কতটুকু? -আলমগীর আলম। দৈনিক সাঙ্গু লেখক ও পাঠক ফোরামের অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লিও জেলা ৩১৫-বি৪ আয়োজিত লায়ন নাজমুল কবির খোকন মেমোরিয়াল স্পোর্টস টুর্ণামেন্ট অনুষ্ঠিত চন্দনাইশে ধানের শীষের প্রার্থী জসীম উদ্দীন আহমেদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ একুশের চেতনা ও আজকের যুবসমাজ: উত্তরাধিকার নাকি আবেগ? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৩য় ধাপ) পাচ্ছেন যাঁরা

  • সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২১৬ পঠিত

মোঃ শফিকুল ইসলাম, রংপুর:
ডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৩য় ধাপ)’ প্রদানের জন্য শিক্ষা, উপন্যাস, সাংবাদিকতা, গল্প, কবিতা, আবৃত্তি, গোয়েন্দা কাহিনী, কথাসাহিত্য, সাহিত্য সংগঠন ও সংগঠনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ১০ জন পাচ্ছেন ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৩য় ধাপ)’। গত ১৬ নভেম্বর ২০২৪ খ্রি. রোজ শনিবার বিকাল ০৪:০০ ঘটিকায় একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৩য় ধাপ)’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কার প্রদানের স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যারা ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৩য় ধাপ)’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:

১. প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন (শিক্ষা),
২. ডাঃ কাজী আনোয়ার হোসেন বাঘাবারো (উপন্যাস),
৩. মোঃ মোস্তাফিজুর রহমান (সাংবাদিকতা),
৪. মেহেরুন্নেছা চৌধুরী (গল্প),
৫. মোঃ শফিকুল ইসলাম (কবিতা),
৬. আরিফ আহমেদ (আবৃত্তি),
৭. শ. ম. ওয়াহিদুজ্জামান (গোয়েন্দা কাহিনী),
৮. মোঃ আছির আলী আসিফ (কথাসাহিত্য),
৯. জয়নুল আবেদীন বিজয় (সাহিত্য সংগঠন),
১০. মোঃ আবুল কালাম আজাদ (সংগঠন),

এই প্রসঙ্গে ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৩য় ধাপ)’ কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ১০ টি শাখায় এই ১০ জনকে পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় ডাক বাংলা সাহিত্য একাডেমি। এই একাডেমিতে বিশুদ্ধ সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৪ সালে প্রবর্তন করা হয়। এরই ধারাবাহিকতায় ডাক বাংলা লেখক পুরস্কার-২০২৪
তৃতীয় ধাপ প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট