1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এপেক্স ক্লাব অব সাঙ্গু তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি। বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ৪১ সিআইপিকে সংবর্ধনা

তারেক রহমানের সাথে দেখা করে মাঠে নামার ঘোষণা দিলেন সাবেক মেয়র আবু

  • সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯৭ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি :

আগামী মাসে দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করে নতুন উদ্যেমে মাঠে নামার ঘোষণা দিলেন বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা হাজী আবুল কালাম আবু।

শুক্রবার(৬ ডিসেম্বর) বিকেলে পৌর সভার পশ্চিম গোমদণ্ডী হাজীর পুল এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আর বসে থাকার সুযোগ নেই। বোয়ালখালীর মানুষের জন্য এবং দলের জন্য কাজ করতে হবে। এলাকাবাসীর সাথে ছিলাম, আজীবন আপনাদের সাথে থাকতে চাই, কখনো ছেড়ে যাবো না।

জাহাঙ্গীর আলম খোকনের সঞ্চালনায় ও জুলফিকার ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবদুর রাজ্জাক মেম্বার, মোজাম্মেল হক, আবদুল মাজেদ, নুরুল আবচার, নজরুল ইসলাম, আবদুর রাজ্জাক মেম্বার, বদিউল আলম, হেলাল উদ্দিন রুবেল, ইসমাইল হোসেন জুয়েল, মো.ইউছুপ, প্রবাসী শফি চৌধুরী জুনু ও শ্রমিক দল নেতা মো.হারুন।

এসময় উপস্থিত ছিলেন আবু তাহের, মো.ইকবাল, শাহাজাহান, সিরাজ, তৈয়ব, মান্নান, লেয়াকত, কায়সার ইসলাম, সিরাজুল ইসলাম, আবছার, হারুণ, ফরিদ, আবদুল আজিজসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট