1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত এই সরকার, কোর্ট হিল চত্বরে হাজিরা শেষে ডা. শাহাদাত হোসেন

  • সময় মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৭৮১ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত এই সরকার। বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে মিথ্যা মামলায় সাজা দিয়েছে এই সরকার। বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত ভোটারবিহীন একদলীয় ফ্যাসিস্ট এই সরকার। এই সরকার একটি কর্তৃত্ববাদী সরকার। এই সরকার জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষের নেই বাক স্বাধীনতা, নেই গণতন্ত্র, ফ্যাসিস্ট কায়দায় এই সরকার দেশ চালাচ্ছে। তিনি আজ ২৪ মে, মঙ্গলবার, দুপুরে আদালত হাজিরা শেষে কোর্ট হিল চত্বরে বক্তব্যে এ কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, সরকারের সর্বক্ষেত্রে দুর্নীতি ও দলীয়করণ বিশ্ব দরবারে একটি দুর্নীতিগ্রস্থ রাষ্ট্রে পরিণত করেছে।সরকারের এই দুর্নীতি-দুঃশাসনের কারণে সাধারণ জনগণের দুর্দশার সীমা নেই।
দেশের সবকিছুই আজ ঊর্ধ্বগতি। কোনকিছুই সরকারের নিয়ন্ত্রণে নেই। বেসামাল হয়ে পড়েছে এই সরকার। ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের উপর হামলা চালিয়েছে। এ হামলার তীব্র নিন্দা জানিয়ে জ অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান,নগর বিএনপি’র যুগ্ন আহবায়ক এম এ আজিজ, এডভোকেট মফিজুল হক ভুঁইয়া,নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, নগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন, এডভোকেট এম আনোয়ার হোসেন, এডভোকেট জাহিদ বিন রশিদ প্রমুখ নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট