1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোজাফফর হোসেন।

  • সময় শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৯৮৭ পঠিত

স্টাফ রিপোর্টারঃ

আইনশৃংখলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করায় নওগাঁর মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। ১৩এপ্রিলপুলিশ লাইন্স, নওগাঁ ড্রিল সেটে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের সভাপতিত্বে মার্চ/২০২৩ মা‌সের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় মার্চ/২০২৩ মাসের কাজের পারফরম্যান্স বিবেচনায় মহাদেবপুর থানা নওগাঁ জেলার শ্রেষ্ঠ থানা হিসাবে প্রথম স্থান অধিকার করে।

সেই সাথে মহাদেবপুর সার্কেল অ‌ফিসার, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল কে শ্রেষ্ঠ সার্কেলের পুরষ্কার, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ, মো. মোজাফফর হোসেন কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার এবং পুলিশ পরিদর্শক তদন্ত মো.আবুল কালাম আজাদ কে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্তের পুরষ্কার প্রদান করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। তিনি বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট থেকে সমস্যা ও প্রস্তাবের বিষয়ে শোনেন এবং সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন।

তিনি সকল অফিসার ফোর্সকে পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং আইন বিধি মেনে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ’ব্যাপারে ওসি মোজাফফর হোসেন জানান, ভালো কাজের ভালো ফল আনন্দের। আইনশৃংখলা রক্ষায় পুলিশ সব সময় সক্রিয় ভূমিকা পালন করে জনগণের সেবায় নিয়োজিত থেকে কাজ করে যাচ্ছেন এবং সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারাই পুলিশ সুপার মহোদয় যে পুরস্কারে ভূষিত করেছেন তা যেন ধরে রাখতে পারি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট