1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা কল্পলোক আবাসিক এলাকায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

নগরীর ইপিজেড সড়কে কনটেইনারবাহী লড়ি উল্টে দীর্ঘ যানজট

  • সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৭০০ পঠিত

পলাশ সেন:

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় ভাঙা সড়কে উল্টে গেছে এক কন্টেইনারবাহী লরি। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইপিজেড ট্রাফিক ইন্সপেক্টর কামরুজ্জামান রাজ বলেন, বন্দরটিলা এলাকায় ভোরে একটি কন্টেইনারবাহী লরি উল্টে গেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, বন্দরটিলার ভাঙা সড়কে বৃষ্টির পানি জমে ডোবায় পরিণত হয়েছে। এ সড়কে নিত্য ভোগান্তি ও দুর্ঘটনা লেগেই আছে। অথচ এটি একটি ভিআইপি সড়ক।
জানা যায়, এর আগেও গত ২ জুলাই একই জায়গায় একটি বাঁশবাহী পিকআপ উল্টে যায়। পথচারীরা জানান, আজ সকালের দুর্ঘটনায় রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট