1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মধ্যমপাড়ায় উঠান বৈঠকে ধানের শীষে ভোটের আহ্বান,আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে গণসংযোগ জোরদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চট্টগ্রাম-১১ আসনে ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন (আকাশ) চট্টগ্রাম বন্দর সচল রাখতে হার্ডলাইনে সরকার দক্ষিণ হালিশহরে ধানের শীষের সাংগঠনিক শক্তি প্রদর্শন,নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ বার্তা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক চন্দনাইশে হাশিমপুর ধানের শীষ প্রতীকের প্রার্থী জসীম উদ্দীনের সমর্থনে উঠান বৈঠক চট্টগ্রাম বন্দর নিয়ে আন্দোলন থামছেই না সংকট উত্তরণে কোন পথে সমাধান? -আলমগীর আলম। সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে হাস পার্টি, বন্ধুদের আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত লাইনে নয়, লগইনে ভোট: তরুণদের চোখে আগামীর নির্বাচন – সৈয়দ মিয়া হাসান নির্বাচনে রাজনৈতিক দলের ইশতিহার বাস্তবায়ন কতটুকু? -আলমগীর আলম। দৈনিক সাঙ্গু লেখক ও পাঠক ফোরামের অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি’র বাইশারীতে যুব জামায়াত’র ইফতার মহফিল সম্পন্ন 

  • সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩৩০ পঠিত

আনোয়ার হোছাইন(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবান জেলার পাহাড়ি জনপদ নাইক্ষ্যংছড়ি’র বাইশারীতে যুব জামায়াত বাইশারী ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ই মার্চ) বিকেল ৫ টায় বাইশারী শাহ নুরুদ্দিন দাখিল মাদ্রাসা হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে যুব জামায়াত বাইশারী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান’র সঞ্চালনায় ও সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি মাও.রফিক বশরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাইক্ষংছড়ি উপজেলা শাখার সভাপতি বাবুল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার আমীর মোঃ ছলিম, বাংলাদেশ জামায়েতে ইসলামী বাইশারী ইউনিয়ন সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা আহসান হাবিব, বাংলাদেশ জামায়েতে ইসলামী যুব বিভাগ নাইক্ষংছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আদনান, বাংলাদেশ ছাত্রদল নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আলী মোঃ মিনহাজ, সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোছাইন, সাংবাদিক মোঃ শাহীন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ, সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাও.রফিক বশরী বলেন, সমাজের সর্বস্তরের আপামর জনতার কাছে এক আল্লাহর বাণী পৌঁছে দিতে হবে। সমাজে অসামাজিক কার্যকলাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একমাত্র কোরআন’র আইনই পারে সমাজ তথা দেশ থেকে অসামাজিক কার্যকলাপ দূরীভূত করতে। তিনি আরো বলেন, এই দেশ নিয়ে দেশের বিভিন্ন মহল ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সকল প্রকার ষড়যন্ত্র রুখতে হবে।

ইফতারের আগে বিশ্ব মুসলিম উম্মার জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট