1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান মেয়র ডা. শাহাদাতের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পেকুয়ায় ধানের শীষের সমর্থনে এম এ কাইয়ুম ইশতিয়াকের মিছিলে গনজোঁয়ার চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ এপেক্স ক্লাব অব পটিয়ার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন পোল্যান্ডের ক্রাকোতে উদ্বোধন করা হলো বাংলাদেশি গ্রোসারি সুপারশপ ‘লিটল এশিয়া গ্রোসারি অ্যান্ড হালাল মিট’ থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে বায়েজিদে খণ্ডিত লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটন,অভিযুক্ত নারী গ্রেপ্তার ২০ বছর পর রোববার চট্টগ্রামে আসছেন তারেক রহমান পলোগ্রাউন্ডে মহাসমাবেশ, লক্ষাধিক মানুষের সমাগমের আশা চন্দ্রঘোনায় মাদরাসা পরিদর্শন ও মনিটরিং এ আনজুমান এডুকেশন বোর্ড সীতাকুণ্ডে মাজার জিয়ারতে প্রচারণা শুরু

নিরপেক্ষ সাংবাদিকতার বাতিঘর মনজুর হোসেনের জন্মদিনে মিলনমেলা

  • সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ পঠিত

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ

সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষ সাংবাদিকতার আদর্শকে ধারণ করে দেশের গণমাধ্যম অঙ্গনে যিনি দীর্ঘদিন ধরে অনন্য ভূমিকা রেখে চলেছেন, সেই সাংবাদিক নেতা মুহাম্মদ মনজুর হোসেনের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। জাতীয় সাংবাদিক সংস্থার নীতিনির্ধারক পরিষদের অন্যতম সদস্য ও বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (বিএনএস)-এর চেয়ারম্যান হিসেবে তাঁর অবদান স্মরণ করে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার নীতিনির্ধারক পরিষদের অন্যতম সদস্য এবং দেশের প্রথম শ্রেণির নিরপেক্ষ জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (বিএনএস)-এর চেয়ারম্যান সাংবাদিক নেতা মুহাম্মদ মনজুর হোসেনের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁর জন্মবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনী, নীতিনির্ধারক পরিষদের সদস্য সচিব ও সংস্থার সহ-সভাপতি মো. আবুল বাসার মজুমদার, যুগ্ম মহাসচিব ও সাংবাদিক মিলনমেলা উদযাপন কমিটির সদস্য সচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, দপ্তর সচিব মো. রাব্বি মোল্লা, অর্থ সম্পাদক মো. সানভীর হোসেন, প্রচার সম্পাদক এম. হোসাইন আহমদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক নূরনবী সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলহাজ্ব আমির হোসেন, ধর্ম সম্পাদক হাজী মো. শহিদুল ইসলামসহ সংস্থার অর্ধশতাধিক সাংবাদিক নেতা ও সদস্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুহাম্মদ মনজুর হোসেন একজন আদর্শ সাংবাদিক পরিবারে জন্মগ্রহণকারী নেতৃত্বের প্রতীক। তিনি সারাদেশে দক্ষ ও নৈতিক সাংবাদিক তৈরির কারিগর, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেনের যোগ্য উত্তরসূরি।

বক্তারা আরও বলেন, সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার আদর্শকে ধারণ করে তিনি সাংবাদিকতার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকবান্ধব নেতৃত্ব, সংগঠন গঠনে দূরদর্শী ভূমিকা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়বদ্ধতা রক্ষায় তাঁর অবদান আজ সর্বমহলে প্রশংসিত।

অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট