1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসহায় প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা নিয়ে,প্রবাসীদের শেয়ারহোল্ডারে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ বোয়ালখালীতে ৮২ কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম আই লাভ বোয়ালখালীর উদ্বোধন নির্বাচন সামনে রেখে বোয়ালখালীতে যৌথ বাহিনীর মহড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে বন্দরনগরী চট্টগ্রাম আনোয়ারায় ইয়াবাসহ কৃষকদলের আহবায়ক আটক চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান এ নির্বাচন ব্যর্থ হলে এদেশের মানুষ অভিশাপ দিবে বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত আলোকিত মানুষের জীবনী (হযরত মাওলানা আলহাজ্ব নুর মোহাম্মদ সাহেব ) আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক ::

বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ‘ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব এর আয়োজন করা হয়। অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইন ও শিক্ষক ইফতেখার উদ্দিনের যৌথ সঞ্চালনায় ২২ জানুয়ারি ২০২৬ খ্রি. স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালি থানা সহকারি শিক্ষা অফিসার আবু তোরাব । বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ডা. আব্দুল্লাহ খান, অধ্যক্ষ মুস্তফা রেজাউল মনির, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ডা.আব্দুল হালিম চৌধুরী, জাফর উল্লাহ চৌধুরী, আশরাফ উদ্দিন জোবাইর। অনুষ্ঠানে প্রধান অতিথি গ্রাম বাংলার ঐতিহ্যের ধারক মজাদার বিভিন্ন পিঠার পরিচয় তুলে ধরেন এবং এ ধরনের অনুষ্ঠান সর্ব পর্যায়ে ছড়িয়ে দেয়ার গুরুত্বারোপ করেন।একই সাথে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রায় শতাধিক রকমের পিঠার সমাহার ছিলো। এতে আরো বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কো-অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আকতার, আতিয়া রহমানি, দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ তাহসিন, বদরুল আহসান ও আশরাফ উদ্দিন আহমেদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট