1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের  সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ চাকরিচ্যুত ব্যাংকারদের পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩

পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে ব্যাংক কর্মকর্তার বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

  • সময় রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৩৭৬ পঠিত

পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামে সংঘবদ্ধ চোর বসত বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকারসহ ৬ লাখ টাকার মালামাল লুট করেছে।

রবিবার (২৬ মে) দিবাগত রাতে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাহাদাবাদ বিওসি রোডস্থ ভাঙ্গাপুল সংলগ্ন এলাকায় আলী আহমেদের ছেলে ব্যাংক কর্মকর্তা ও পটিয়া উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সৈয়দ মিয়া হাসান এর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় রবিবার বিকেলে পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গৃহকর্তা পটিয়া উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সৈয়দ মিয়া হাসান ।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ১ টা হতে ৩ ঘটিকার মধ্যবর্তী যেকোনো সময় অজ্ঞাতনামা কে বা কারা বসতগৃহের দক্ষিণ পাশে রান্নাঘরের জানালার লোহার গ্রিল কেটে চোরের দল ঘরে অনুপ্রবেশ করে বিভিন্ন কক্ষে আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে লুটপাট চালায়। চোরের দল বাড়িতে থাকা সাড়ে ৪ ভরি ৩ আনা স্বর্ণালংকার, ১,২৫,০০০ নগদ টাকা, মূল্যবান কাপড়-চোপড়, কিছু তামার জিনিসসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়। গৃহকর্তা সৈয়দ মিয়া হাসান জানিয়েছেন- তিনি চট্টগ্রাম শহরে ছিলেন। এছাড়া মা সাজেদা বেগম অসুস্থ এক আত্মীয়কে দেখার জন্য ঘরে তালা দিয়ে পৈত্রিক বাড়িতে গিয়েছিলেন। এ সুযোগে চোরের দল পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা সংগঠিত করেছে।

সৈয়দ মিয়া হাসান আরও জানান- চোরের দল বাড়ির সব কিছুই লুট করে নিয়েছে। এতে তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এ চুরির ঘটনায় স্থানীয় বখাটে, সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে। সাম্প্রতিক সময়ে ওই এলাকায় বিভিন্ন বাড়িতে একের পর এক চুরির ঘটনা সংগঠিত হচ্ছে। এ কারণে এলাকার লোকজন আতংকে রয়েছেন।

রবিবার ঘটনাস্থলে যান পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি জানিয়েছেন- চোরের দল ওই বাড়ি থেকে বেশ কিছু মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় কারো সম্পৃক্ততার বিষয়ে জানা গেলে তথ্য দেওয়ার জন্যও তিনি সবাইকে অনুরোধ জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট