1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা কল্পলোক আবাসিক এলাকায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

পটিয়া থানার দুঃসাহসিক অভিযানে ৪ গরু চোর আটক

  • সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৭৮ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামে গরু চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পটিয়া থানা পুলিশ। অভিযানকালে ওই চক্রের কাছ থেকে মোট ৬টি চোরাই গরু-ছাগল উদ্ধার করা হয়েছে। রবিবার বিকালে পটিয়া থানার ওসি মো. জসীম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, ২৫ ফেব্রুয়ারি তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ মুক্তার শাহকে পটিয়া থানাধীন বাড়ৈকড়া এলাকা হতে গ্রেফতার করা হয়। আসামীর দেওয়া তথ্য মতে, আনোয়ারা থানাধীন বটতল হলদিয়া পাড়া হতে আরেক আসামী আব্দুর জব্বারকেও গ্রেফতার করা হয়।
এক পর্যায়ে আসামীদের দেওয়া তথ্যে আনোয়ারা থানাধীন বটতলী ১নং ওয়ার্ড হলদিয়া পাড়াস্থ আসামী আব্দুর জব্বারের গোয়াল ঘর হতে ৫টি গরু উদ্ধার করা হয়।
আসামীরা আরো জানায় যে, মোঃ দিদার মিয়া ও মোঃ কাজীম উদ্দীন নামের দুই ব্যক্তিও চোর চক্রের সদস্য। তাদের হেফাজতেও গোয়াল ঘরে ইতি পূর্বে চোরাইকৃত গরু ও ছাগল রয়েছে। দুই আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পটিয়ার ভিন্ন ভিন্ন জায়গায় চোরাইকৃত প্রাণী উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করা হয়।
অনুসন্ধানে জানা যায়, দীর্ঘ সময় ধরে চুরির সাথে জড়িত এই চক্রটি। চুরির অর্থ দিয়েই রাজার হালে তারা। তারা পটিয়া থানা এলাকাসহ আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া এবং হাটহাজারী থানা এলাকা হতে দীর্ঘদিন ধরে গরু ও ছাগল চুরি করার ঘটনা স্বীকার করেন তারা।ওসি জানান, আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে।
দুঃসাহসিক এ অভিযানে নেতৃত্ব দেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, এসআই(নিঃ) শিমুল চন্দ্র দাস, এসআই(নিঃ) মোঃ আসাদুর রহমান, এসআই(নিঃ) আকরাম হোসেন সুমন, এএসআই (নিঃ) ফয়েজ আহম্মদ, এএসআই (নিঃ) অনুপ কুমার বিশ্বাস ও এএসআই (নিঃ) মহিউদ্দিন। এ দুঃসাহসিক অভিযানে খুশি হয়ে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন এলাকাবাসী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট