1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

পটিয়াতে পত্রিকা হকারদের পাশে প্রত্যয় একাডেমি 

  • সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৬৫৭ পঠিত
প্রেস বিজ্ঞপ্তিঃ
করোনার এই দুঃসময়ে ভালো নেই পত্রিকার হকাররা। করোনায় সংবাদপত্রের গ্রাহক ও পাঠকসংখ্যা কমে যাওয়ায় হকারদের আয়ও কমে গেছে। এতে করে পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে জীবিকা চালাচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে সংবাদ পৌঁছে দেওয়া এই মানুষগুলো। তাই পটিয়া উপজেলার পত্রিকা হকারদের মাঝে ত্রাণ বিতরণ করেছে পটিয়ার স্বনামধন্য শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার বিশেষায়িত প্রতিষ্ঠান প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি।
আজ শুক্রবার  (২০ আগস্ট ) উপজেলা সদর থানার মোড়ে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাবের সভাপতি হারুনর রশীদ সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, পটিয়া নিউজ ডট নেট এর সম্পাদক এটিএম তোহা, মাবিলা এন্ড সৈয়দ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এস এম হারুনুর রশীদ, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি, সাবেক ছাত্রনেতা ও সংগঠক মোহাম্মদ সোহেল উদ্দিন, প্রত্যয়ের সমন্বয়ক এমরান হোসেন রাসেল, হকার নেতা আসহাব উদ্দীন, প্রত্যয়ের সদস্য শিবু মল্লিক,  স্বাগত বড়ুয়া।
হকারদের সঙ্গে কথা বলে জানা যায়, করোনার শুরুর দিকে পত্রিকা বিক্রি কম হলেও পরে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে। কিন্তু আগের তুলনায় বিক্রি অনেক কমেছে। এতে হকারদেরও আয় কমেছে কয়েকগুণ। শুধু পত্রিকা বিক্রি করেই সংসার চালানোর কারণে তারা দুঃসময় পার করছেন। ত্রান সহযোগিতা পেয়ে সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে হকাররা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট