1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী। মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এনইএইচআরএফ চট্টগ্রাম জেলা কমিটি পুনর্গঠন: লায়ন ফারুক সভাপতি, মমিনুল হক সাধারণ সম্পাদক পটিয়াতে প্রত্যয়ের মাস ব্যাপী বিতর্ক কর্মশালার সমাবর্তন অনুষ্ঠান চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আছিফ-জাহাঙ্গীর পরিষদ খুলশীতে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মরদেহ উদ্ধার, গলায় দাগ ঘিরে রহস্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির সংবাদ সম্মেলন। ভূজপুরে ইসলামী ছাত্রসমাজের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্মৃতির আয়নায় বিটিভির লাল-সবুজ লোগো – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পটিয়ায় আওয়ামী লীগ নেতাকে গাছে বেঁধে মারধর, সংঘর্ষ ও ইফতার মাহফিল পন্ড

  • সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৬৬১ পঠিত

পটিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে ইফতার মাহফিলে ব্যানারে নাম দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছে কয়েকজন।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ব্রাহ্মণঘাটাস্থ গাউছিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরতর আহত অবস্থায় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতাল (চমেকে) নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে জানা যায়, হাইদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় গাউছিয়া কমিউনিটি সেন্টারে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল পটিয়ার সাংসদ হুইপ সামশুল হক চৌধুরীর।ইউপি চেয়ারম্যান বিএম জসিমের নাম ব্যানারে না থাকায় দ্বন্ধের সুত্রপাত ঘটলে চেয়ারম্যান জসীমের অনুসারীরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সাথে বেঁধে মারধর করে।

হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম জুলু জানান,” বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় ইউনিয়ন আওয়ামীলীগ উনাকে ইফতার মাহফিলে দাওয়াত দেয়নি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ৩০/৪০জন লোক নিয়ে অনুষ্টানস্থলে এসে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাহমুদুল হক হাফেজকে সহ বিভিন্নজনকে গালাগালি করতে থাকেন। এক পর্যায়ে ইন্দ্রজিৎ লিও নামের সাবেক একজন মেম্বার জিতেন গুহকে ঘুষি মেরে দেন। এসময় উনার সাথে থাকা বাকি লোকজন জিতেন গুহকে টেনে হিচড়ে বাইরে নিয়ে গাছের সাথে বেধে মারধর করে রক্তাক্ত করে ফেলে।”

হাইদগাঁও ইউপি চেয়ারম্যান বিএম জসিমের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন , জিতেন গুহ সভাপতি থাকার সময় সরকারি ঘর, টিওবওয়েল, চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে প্রতারণা করে টাকা আত্মসাৎ করেছে। ওই লোক গুলো তাকে পেয়ে টাকা ফেরত দিতে বলে মারধর করে। আমি ঘটনাস্থলে উপস্থিত থাকায় জিতেনকে বাঁচাতে পেরেছি। আমি না থাকলে অবস্থা খারাপ হয়ে যেত।।”

এবিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যারা এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট