1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক ছুটিতে সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

পটিয়ায় জবাই করা এক যুবকের লাশ উদ্ধার

  • সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫৭ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের পটিয়ায় জবাইয়ের পর রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় বিমান ধর(৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়নের লড়িহরা স্কুলের উত্তর পাশের রাস্তা দিয়ে গ্রামের একটি ডোবার পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও জবাইয়ে ব্যবহার করা একটি ধারালো দা উদ্ধার করে।

নিহত বিমান ধর উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈরলা ১নং ওয়ার্ডস্থ বাইন্যা পাড়া গ্রামের দুলাল ধরের ৩ ছেলে মেয়ের মধ্যে বড় সন্তান । নিহত বিমান ধরের চট্টগ্রাম শহরে রাহাত্তারপুল এলাকা ও হাজারী গলদি এলাকায় তারা দুই ভাই মিলে স্বর্ণের দোকান করত।

নিহতের স্বজনরা জানায়, বিমান ধর রাত ১০টার দিকে তাদের মোবাইলে কল দিয়ে জানায় সে বাড়ি আসতেছে। এরপর তার সাথে আর কারোর যোগাযোগ হয়নি। রাত সাড়ে ১১টায় তারা শুনতে পাই এক যুবকের লাশ রাস্তার পাশে পড়ে আছে। স্থানীয়রা তাকে ছিনতে পেরে তাদের কে জানালে তারা ঘটনাস্থল এসে লাশ শনাক্ত করে।

তারা আরো জানায়, বিমান ধর প্রতিদিন সকালে তার স্কুটি বাইক দিয়ে শহরে যেত এবং রাত ১০টা থেকে ১১টার মধ্যে বাড়ি ফিরে আসত। বিমান ও তার ছোট ভাই দুইটি স্বর্ণের দোকান চালাতো শহরে। তাদের ব্যাগে লাখ দুই লাখ টাকা থাকত।

এ বিষয়ে পটিয়া থানার এসআই মফজ্জল বলেন, স্থানীরা রাস্তার পাশে একটি স্কুটি ও চালককে পড়ে থাকতে দেখে খবর দিলে তিনি গিয়ে লাশ উদ্ধার করে। নিহত বিমানের গলাই চুরির দাগ আছে। তাকে জবাই করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে তিনি ধারনা করা হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বিমানের লাশ সুরতহাল সম্পন্নের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল(চমেকে) প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে বিমান ধরের মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট