1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস

“পিস” প্রকল্প উগ্রবাদ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক পাবলিক সভা অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮৯ পঠিত

আব্দুল সাত্তার টিটু, চট্টগ্রামঃ
“বাড়াবো হাত –রুখবো উগ্রবাদ” তথ্য দিন সেবা নিন” এই স্লোগান রেখে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আয়োজিত এবং দি এশিয়া ফাউন্ডেশন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর সহযোগিতায় উগ্রবাদ প্রতিরোধে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিমূলক পাবলিক সভা আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পশ্চিম বাকলিয়া ডিসি রোড ভরা পুকুর পাড় সানরাইজ কে জি স্কুলের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সজল চৌধুরী এবং প্রোগ্রাম অফিসার শবনম মোস্তারীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পশ্চিম বাকলিয়া আংশিক সমাজ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক সজল চৌধুরী, বাকলিয়া থানার এস আই নিদর্শন বড়ুয়া, প্রোগ্রাম অফিসার শবনোম,মোহাম্মদ নাসির।
এ সময় বক্তারা বলেন, পরিবারের সদস্যদের তাদের সন্তানদের কার্যকলাপ ও আচরণ পর্যবেক্ষণ করা প্রয়োজন। যদি কোন কিছু সন্দেহজনক বলে মনে হয় তবে সন্তানদের সাথে কথা বলতে হবে এবং যা কিছু চলছে বা যা কিছু নিয়ে সন্দেহের উদ্রেক হয়েছে তা খুঁজে বের করা উচিত এবং প্রতিকার মুলক ব্যবস্থা নেওয়া উচিত। ফেসবুক, মেসেঞ্জার ,ইমো, হোয়াটসঅ্যাপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী বা চরমপন্থী প্রচারণা বেড়েই চলেছে। উগ্রবাদীরা আমাদের তরুণদের পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্নতা, হতাশা এবং ধর্মীয় জ্ঞানের অভাবকে পুঁজি করে উগ্রবাদ বা চরমপন্থার দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিবারগুলোকে সন্তানের সাথে আরো আনন্দময় সময় ব্যয় করতে উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মহসিন, রাজিয়া সুলতানা, তাসলিমা আক্তার, সেতারা বেগম, রোকেয়া বেগম, রিনা বেগম, পারভিন আক্তার, তন্দ্রা দত্ত, শান্ত ভট্টাচার্য, উমা দাস সিমলা চৌধুরী, তানজিনা আক্তার, রেনু বেগম, আমেনা বেগমড় সেলমা মুজকুড়ি মনীষা সেনড় মোঃ ইউনুছ এস এম জিল্লুর রহমান লতিফ মোহাম্মদ আবু তাহের, আব্দুল জলিল, কামাল উদ্দিন, মোঃ ইলিয়াস ও এইচ এম কায়সার চৌধুরী প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট