1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক ছুটিতে সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত

পূণ্যভূমি চট্টগ্রাম -মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

  • সময় সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৫২৯ পঠিত

পূণ্যভূমি চট্টগ্রাম

রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

ওলী আউলিয়া খ্যাত পূণ্যভূমি চট্টগ্রামের শান
যুগে যুগে কত আউলিয়া বাড়িয়েছে এর সম্মান।

পাহাড় সাগর সমতল- সাধনার উপযুক্ত সন্নিবেশ
আল্লাহ্ তায়ালার নৈকট্য লাভের উত্তম পরিবেশ।

বায়েজিদ বোস্তামী আর বদর উদ্দিনের অবদান
প্রভূর সাধনায় করেছে তারা ইসলামের আলো দান।

আমানত শাহ গৌরিবুল্লা শাহ গড়েছেন ইতিহাস
ইসলামের ঝান্ডা উড্ডয়নে পাবে না কোন হ্রাস।

মোহসেন আউলিয়ার কারামতে- ধন্য চট্টগ্রামবাসি
দুখী মানুষকে সুখী করে যিনি ফুটিয়েছে মুখে হাসি।

আউলিয়াদের সূন্নী আন্দোলনে মানুষের মিলন মেলা
সিরিকুটি,মাইজভান্ডারীর অবদান যাবে নাকো ভুলা।

মালেক শাহ আবেদ শাহ মিসকিন শাহ বদনা শাহ্
চট্টগ্রামের বুকে তারাও ছিল তরীকতের বাদশা।

আরও কত নাম অজানা চট্টগ্রামে আল্লাহর ওলী
ধন্য হয়েছে চট্টগ্রাম পেয়ে আউলিয়াদের চরণধূলি।

মোজাদ্দেদীয়া তরীকার বিজয় ঝান্ডা উড়েছে চট্টগ্রাম
বিশ্বের মানুষ জেনে নিয়েছে আজ আলফেসানীর নাম।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ, মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট