1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

পূর্ব শত্রুতার জেরে ছাগল পিটিয়ে হত্যার অভিযোগ।

  • সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯৭ পঠিত

মোঃ শফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পাঠক পাড়া গ্রামের শ্যামল চন্দ্র সরকার (৫৮) এর সাথে আশিষ কুমার সরকার(উত্তম) সরকারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ বিবাদ চলিয়া আসিতেছিল। অটো রিকশা চালক শ্যামল বলেন উত্তম কুমার ধণাঢ্য পরিবারের ছেলে হওয়ায় অসহায় অটোরিকশা চালক শ্যামলের পরিবারের সদস্যদেরকে বিভিন্ন ভাবে অনর্থক অশ্লীল ভাষায় গালি-গালাজ, মারপিট করার ভয় ভীতি প্রদর্শন করিয়া আসিতেছিল। এমতাবস্থায়, গত ইং ২৩/১২/২০২৩ তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় শ্যামলের পালিত ছাগল দুইটি উপরোক্ত বিবাদী উত্তম কুমারের সুপারী বাগানে গেলে আক্রোশ মূলকভাবে পালিত ছাগল দুইটিকে ধৃত করে এবং পার্শ্বে পুকুরের পানিতে ফেলাইয়া দিয়া এলোপাথারী কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে। পরবর্তীতে, ইং ২৪/১২/২০২৩ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় উক্ত আঘাতের ফলে পালিত ছাগল দুইটির মধ্যে একটি কালো রংয়ের ০৪ মাসের গাভের ছাগলটি মৃত্যু বরণ করে এবং অন্য ছাগলটি মুমূর্ষ অবস্থায় আছে। স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তি বর্গ বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হলে শ্যামল কুমার রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট