1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন

প্রবাসীদের অর্থনৈতিক উন্নয়নে আমরা বদ্ধপরিকরঃ পটিয়া প্রবাসী সমিতির সভায় বক্তারা

  • সময় শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৭৬৪ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

শুক্রবার পটিয়া প্রবাসী সমিতির শান্তির হাট শাখা কার্য্যালয়ে সাধারণ সভা সমিতির সভাপতি লায়ন মোঃ আবু ছালেহ্’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক দিদারুল ইসলাম, দপ্তর সম্পাদক এহসানুল হক বাবু, প্রচার সম্পাদক হাজী জসিম উদ্দিন, কার্যকরী সদস্য নুরুল আজাদ,  সদস্য জিয়া উদ্দিন চৌধুরী, ওমর ফারুক, আকতার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন প্রবাসীরা বিদেশে পরিশ্রম করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। কিন্তু সেই প্রবাসী যখন দেশে আসে তখন প্রবাসীর অর্থনৈতিক উন্নয়নের কথা কেউ চিন্তা করেনা। ক্ষুদ্র পরিসরে হলেও পটিয়া প্রবাসী সমিতি প্রবাসীদের অর্থনৈতিক উন্নয়নে বদ্ধপরিকর। সভায় সমিতির আগামীর দিক নির্দেশনা মূলক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে প্রবাস হতে দেশে আগত বীর রেমিট্যান্স যোদ্ধা নুরুল আজাদ, ওমর ফারুক ও আকতার হোসেন কে শুভেচ্ছা জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট