1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতির সারণি বেয়ে স্মারক হয়ে থাকা সেই বেবীট্যাক্সি —লায়ন মোঃ আবু ছালেহ্ সাতকানিয়ায় সরকারি দপ্তর ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এডভোকেট শামিম আরা স্বপ্না বোয়ালখালীতে বিএনপির মনোনয়ন দৌড়ে ৪৮ চেয়ারম্যান প্রার্থী পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো”

প্রবাসী সমাজ কল্যাণ সমিতি চট্টগ্রাম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৬৭৪ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

প্রবাসী সমাজ কল্যাণ সমিতি চট্টগ্রাম ও চট্টগ্রাম প্রবাসী ক্লাবের মৃত সদস্যদের আত্মার মাগফেরাত ও প্রবাসে অবস্থানকারী সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২৩ শে এপ্রিল শনিবার চট্টগ্রাম নন্দনকাননস্থ আর আফ পুলিশ প্লাজা সংগঠনের কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি’র সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে খতমে কোরআন, বিশেষ মোনাজাত পরিচালনা করেন আরএফ পুলিশ প্লাজা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জিয়াউদ্দিন আল কাদেরী, এসময় তিনি পবিত্র মাহে রমজানের তাৎপর্য, গুরুত্ব ও রমজানের শেষ ১০ রজনী লাইলাতুল কদরের ইবাদতের ফজিলত ও তাৎপর্য তুলে ধরেন।
এই সময় প্রবাসী সমাজ কল্যাণ সমিতি ও চট্টগ্রাম প্রবাসী ক্লাবের দেশে অবস্থানরত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ নুরুল কবির, মোঃ শাহাদাত হোসেন, মোঃজসিম উদ্দীন, মোঃ ইউনুছ, মোঃজসিম কুসুম পুরি,আহছান বাবু, হাজী আবুল কাশেম,এস এম জসিম,আলী আহমদ, নুরুল হুদা প্রমুখ।
ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাসীদের উদ্দেশ্যে বলেন প্রবাসী সমাজ কল্যাণ সমিতি ও চট্টগ্রাম প্রবাসী ক্লাব একটি অরাজনৈতিক সেবামূলক মানবতার সংগঠন, সরকারের পাশাপাশি অসহায় প্রবাসীদের পাশে থেকে প্রবাসীদের অধিকার সম্মান এর পক্ষে কথা বলে ও প্রবাসী সদস্যেদের পরিবারের যেকোন সমস্যায় পাশে থাকতে বদ্ধপরিকর। অনুষ্ঠান শেষে প্রবাসী সমাজ কল্যাণ সমিতি চট্টগ্রাম ও চট্টগ্রাম প্রবাসী ক্লাব রাঙ্গুনিয়া শাখার পক্ষ থেকে ইফতার মাহফিলে আগত অতিথিদেরকে শুভেচ্ছা জানিয়ে জায়নামাজ প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট