1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

প্লাষ্টিককে ‘না’ বলুন,পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন: সিটি মেয়র

  • সময় শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৮০৫ পঠিত

আজ ৩ জুলাই “আন্তর্জাতিক প্লাষ্টিক ব্যাগমুক্ত দিবস” উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী নগরবাসীকে প্লাষ্টিক ব্যবহার থেকে বিরত থেকে প্লাষ্টিককে ‘না’ বলার এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

তিনি বলেন, নালা-নর্দমা, খাল-বিল, নদী-সাগর এখন ক্ষতিকর প্লাষ্টিকে সয়লাব। শহর নগর গ্রামের রাস্তাঘাটসহ যত্রতত্র প্লাষ্টিকের ছড়াছড়ি। এসব প্লাষ্টিক বোতল ও পলিথিন ব্যাগের বেশির ভাগই পূনর্ব্যবহার, পুনঃ চক্রায়ন না করে প্রাকৃতিক পরিবেশে যত্রতত্র ফেলা হচ্ছে।

দেশে এভাবে ক্ষতিকর প্লাষ্টিক ব্যাগ বা পণ্যসমূহ যেখানে সেখানে ফেলে মানুষ নিজেই নিজের বিপদ ডেকে আনছে। কেননা, মানবদেহে এসব প্লাষ্টিক ও এর কণাসমূহ নানারকম মারাত্মক রোগ সৃষ্টি করে। অপচনশীল এসব ক্ষতিকর প্লাষ্টিক নর্দমা, ড্রেনে জমে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি করছে। খাল, নদী ও সমুদ্রের জীববৈচিত্র্য ধ্বংস করছে। পানি, মাটি ও পরিবেশের ভয়াবহ ক্ষতি ডেকে আনছে।

তিনি আরো বলেন, আমরা নিত্য প্রয়োজনে প্লাষ্টিক ব্যাগের পরিবর্তে পাটের বা কাপড়ের ব্যাগ ব্যবহার করলে জলাবদ্ধতা ও পরিবেশের ক্ষতি অনেকাংশে হ্রাস পাবে। “আসুন সবাই প্লাষ্টিক ব্যাগ বর্জন করি, পরিবেশের হুমকি রোধ করি” সুন্দর নগরী গড়ে তুলি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট