1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে আদর্শ ছাত্র ও যুব সমাজের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান। ৪১ ওয়ার্ড ও ৮ উপজেলার মানুষের মতামত নিয়ে তৈরি হবে অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান তৃণমূল পর্যায়ে এনসিপিকে সংগঠিত করতে কাজ করছি: সাজ্জাদ হোসাইন ডাক জীবন বীমা, চট্টগ্রামের ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি বোয়ালখালীতে আগুনে পুড়ল ঘরবাড়ি, রক্ষা পেল না টাকা-স্বর্ণ পটিয়ায় আবদুল করিম সাহিত্যবিশারদের ৭৩তম মৃত্যুবার্ষিকী পালিত পটিয়ার মহাজন হাটে সিএনজি শ্রমিকদের অবস্থান ধর্মঘট যাত্রীদের দুর্ভোগ চরমে পটিয়ায় সবজির দাম  কমলেও মাছের বাজার চড়া পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে এনসিপি নেতৃবৃন্দ

বঙ্গবন্ধুকন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • সময় শনিবার, ৪ জুন, ২০২২
  • ৯১৮ পঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদানের প্রতিবাদে চট্টগাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ সংগঠনের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর সভাপতিত্বে আজ সকাল ১১টায় সংগঠনের ১২২ আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন ফারুকী, সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লা আল নোমান বেগ, সাবেক ক্রীড়া সম্পাদক অরূপ সেন, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস রাজমিন, সাবেক সহ মহিলা বিষয়ক সম্পাদিকা তসলিমা আবছার, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী আবু সাদাত মোঃ সায়েম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য ও সাধারণ সম্পাদক পদ প্রতাশী আব্দুল হান্নান লিটন, সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী কাজী মোঃ আলাউদ্দীন, ইঞ্জিনিয়ার অমল রুদ্র, লায়ন মুনমুন দত্ত মুন্না, মোজাম্মেল হক, মোঃ খোরশেদ আলম, মাহমুদুল হক, এস এম মামুনুর রশীদ ছিদ্দীকি, ডা: প্রভাকর চৌধুরী, পংকজ দাশ, আবছার আহমদ মানিক, এ কে এম পারভেজ, পংকজ রুদ্র স্বপন, প্রকৌশলী সুব্রত বিশ্বাস, আবদুল মালেক, এডভোকেট চন্দন পালিত, মোঃ তমিজ উদ্দীন, মোঃ ইমরান ফরহাদ, মোঃ আলমগীর চৌধুরী, মাহফুজুল আলম চৌধুরী, মাসুদ বিন সাইদ, অরিজিৎ বিশ্বাস মুন্না, আবু বক্কর, সৌরভ দাশ শুভ্র, মোঃ এমরান, আতিকুর রহমান অপু, শফিকুল ইসলাম, নাছির উদ্দীন, মো: ফারুখ, নাজিম উদ্দিন পারভেজ প্রমুখ। অধ্যাপক পার্থ সারথি চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ। মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই অর্জনকে নৎস্যাত ও উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধিকে ধ্বংস করার লক্ষ্যে স্বাধীনতা বিরোধী এবং দেশ, জাতি ও রাষ্ট্রবিরোধী চক্র বিএনপি-জামাত জোট মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে বার বার। শেখ ফজলে শাসন পরশ ও মাঈনুল হোসেন খান লিখিলের নেতৃত্বে যুবলীগ রাজপথে থেকে এসব হুমকি দাতাদের মোকাবেলা করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে এসে শেষ হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট