1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞানমেলা সম্পন্ন

  • সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৮২৩ পঠিত

চট্টগ্রাম নগরীর চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বার্ষিক বিজ্ঞানমেলা ১৭ অক্টোবর ২০২৪ স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্লে গ্রুপ থেকে দশম শ্রেণির ন্যাশনাল কারিকুলাম ও ক্যামব্রিজ শাখার শিক্ষার্থীরা যৌথভাবে অংশগ্রহণ করেন।

জুনিয়র শাখার ক্ষুদে বিজ্ঞানীরা তাদের শিক্ষকদের সাথে পুরো প্রোগ্রামটি বেশ আড়ম্বরের সাথেই উপভোগ করেন। এছাড়াও স্কুলের কিশোর বিজ্ঞানীরা পুরো সপ্তাহে বিজ্ঞানের নানা পরীক্ষা-নিরীক্ষা নিয়ে বেশ উদ্দীপনার সাথে তাদের বিভিন্ন প্রজেক্ট তৈরি করেন।

বার্ষিক বিজ্ঞানমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের সেক্রেটারী প্রফেসর ড.গিয়াস উদ্দিন হাফিজ, একাডেমিক এ্যাডভাইজার ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, ডিরেক্টর শহীদুল্লাহ সেলিম প্রমুখ।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে স্কুলের ক্ষুদে শিশু-কিশোর বিজ্ঞনীদের উচ্ছ্বসিত প্রশংসা করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলের প্রিন্সিপাল নজরুল ইসলাম চৌধুরী। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট