1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত

বর্তমান সরকার দেশের গণতন্ত্রকে বিপন্ন করেছে, কোর্ট হিল চত্বরে হাজিরা শেষে বক্তব্য – ডা. শাহাদাত হোসেন।

  • সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৮৮৯ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে এই সরকার ভয় করে।
বর্তমান অবৈধ সরকার দেশের গণতন্ত্রকে বিপন্ন করেছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ধ্বংস করার ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। এই সরকার জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষের নেই বাক স্বাধীনতা, নেই গণতন্ত্র, ফ্যাসিস্ট কায়দায় এই সরকার দেশ চালাচ্ছে। বিএনপি’র হাজার হাজার নেতাকর্মীরা মামলায় জর্জরিত। এই সরকার একটি মামলা মামলাবাজ সরকার।
তিনি আজ ৩১ মে, মঙ্গলবার, দুপুরে আদালত হাজিরা শেষে কোর্ট হিল চত্বরে বক্তব্যে এ কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সর্বক্ষেত্রে দুর্নীতি ও দলীয়করণ চলছে । এই সরকার বাংলাদেশকে একটি দুর্নীতি পরায়ন রাষ্ট্রে পরিণত করেছে। এই সরকারের দুর্নীতির কারণে সমস্ত জিনিস পত্রের দাম ঊর্ধ্বগতি। চাল, ডাল, তেল, আটা-ময়দা থাকে শুরু করে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। দুর্নীতির কারণে লাগামহীনভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ায় জনগণকে তার মাশুল দিতে হচ্ছে।

এই সময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র যুগ্ন আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য এডভোকেট মফিজুল হক ভুঁইয়া, আহমেদুল আলম চৌধুরী রাসেল, নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, নগর বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মঞ্জুরুল আলম মঞ্জু, গাজী সিরাজ উল্লাহ, নগর বিএনপি’র সাবেক সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,এডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট শাহীন, অ্যাডভোকেট মাহমুদুল আলম চৌধুরী মারুফ,এডভোকেট এম আনোয়ার হোসেন, এডভোকেট জাহিদ বিন রশিদ প্রমুখ নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট