1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হলেন বোয়ালখালীর কৃতি সন্তান মোস্তানছিরুল হক চৌধুরী আলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশন – সিডিসি এবং স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধ ব্যাক্তিদের সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সংগীত পরিষদ আয়োজিত অনুষ্ঠানে কথামালা, আবৃত্তি ও সংগীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ জেলা সম্মেলনে বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন এপেক্স ক্লাব অব পটিয়ার আলমগীর আলম। আনোয়ারায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ বিজয় দিবস সফল করার লক্ষ্যে পটিয়ায় যুবদলের ব্যাপক প্রস্তুতি সুদানে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিহতের ঘটনায় এডব্লিউসিআরএফ-এর শোক ও উদ্বেগ বাঘাইছড়িতে হতদরিদ্রদের পাশে মারিশ্যা জোন: ঢেউটিন, সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির আলোচনা সভায় আসলাম চৌধুরী; শিক্ষকরা কর্মঠ জনগোষ্ঠী বিনির্মানের মূল কারিগর

  • সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০২ পঠিত

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস চট্টগ্রাম জেলার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবসে তারেক রহমান-এর বক্তব্যের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও চট্টগ্রাম জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে বাকশিস চট্টগ্রাম জেলা আহবায়ক উপাধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম রাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সাবেক যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ, সম্মানিত অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এএসএম আমানুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতা মোঃ খলিলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী এফসিএ বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের অন্যতম কারিগর। শিক্ষকদের দাবি দাওয়া আদায়ে সম্মিলিত প্রচেষ্টার অন্যতম সূঁতিকাগার বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস যে ভূমিকা পালন করছে তা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক। শিক্ষকরা কর্মঠ জনগোষ্ঠী বিনির্মানের মূল কারিগর হিসেবে অবদান রেখে চলেছেন।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকের হোসেনের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক আহবায়ক আবু সুফিয়ান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক উপাধ্যক্ষ মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী, যুগ্ম-আহবায়ক উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাকশিস কক্সবাজার জেলা সভাপতি হোসাইনুল ইসলাম মাতবর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, উত্তর জেলা স্কুল শিক্ষক সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম, শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নেতা জসিম উদ্দিন, ইসলামিয়া কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ আবু হেনা মোস্তাফা কামাল,

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট