1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব সমাজের বিষফোঁড়া -মুহাম্মদ মুহিউদ্দীন ইবনে মোস্তাফিজ সুরধ্বনি মিউজিক একাডেমি’র শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান সম্পন্ন। কবিতাঃ অপেক্ষার নীল কাব্য  -মোঃ ফেরদাউস আলম  হালিশহরে মনির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ জাতীয় ছাত্রশক্তির সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন। ত্রিতরঙ্গ আবৃত্তি দলের “চিরদিনের সখা” অনুষ্ঠান সম্পন্ন মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আতঙ্কে এলাকাবাসী গ্রেফতার একজন চট্টগ্রামে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর বৈশাখী কনসার্ট: সুরের মূর্ছনায় মাতল বন্দরনগরী পটিয়া, চট্টগ্রাম জুড়ে প্রতিদিন চলছে জমজমাট মেজবানী ও ওরশ বিরানী।

বাংলাদেশ হাইকমিশনারকে ঘিরে অস্ট্রেলিয়ার হোবার্টে সাংস্কৃতিক আয়োজন

  • সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১০০ পঠিত

 

গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে অস্ট্রেলিয়ার হোবার্টের Kingborough Community Hub এ Hobart Bangladesh Community Inc. (HBC) এর উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিনের সম্মানে এক সাংস্কৃতিক সন্ধ্যা ও অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাননীয় হাইকমিশনার তাঁর রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় অতিবাহিত করেন।

অনুষ্ঠানের শুরুতে একটি সংক্ষিপ্ত কিন্তু মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। পরবর্তীতে HBC এর সভাপতি সাকিব আবদুল্লাহ স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি মাননীয় হাইকমিশনারকে আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

স্বাগত বক্তব্যে তিনি প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে নতুন অভিবাসীদের নানাবিধ সাধারণ সমস্যার বিষয় তুলে ধরেন এবং তাসমানিয়ায় অস্থায়ী কনস্যুলার সেবা চালুর সম্ভাবনা বিবেচনার জন্য অনুরোধ জানান।

মাননীয় হাইকমিশনার তাঁর বক্তব্যে উত্থাপিত বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন এবং বাস্তবতা ও সম্ভাবনার ভিত্তিতে তা বিবেচনা করবেন বলে আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে তিনি উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং উপস্থিত কমিউনিটি সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে মাননীয় হাইকমিশনার স্থানীয় বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠকে অংশগ্রহণ করেন। এ সময় তিনি তাদের অভিজ্ঞতা, উদ্যোগ এবং ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে অবগত হন।

অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত সকলের সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন কমিউনিটির মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট