1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

বাকলিয়ার কারখানায় মিললো ৪ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন

  • সময় বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৪৯৭ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তর অভিযানে ২ হাজার ১১০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় আবু তাহের নামে এক ব্যবসায়িকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২রা অক্টোবর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালীস্থ কাজীপাড়া এলাকায় আবু তাহেরের ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম মেট্রো শাখার তথ্য এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের অভিযোগের ভিক্তিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার কণা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় জিলানী পলি ইন্ডাস্ট্রিজ নামক একটি পলিথিন ব্যাগ উৎপাদন কারখানাকে ১০০ মাইক্রনের কম পুরুত্বের পলিথিন উৎপাদনের জন্য পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক), ১৫(১) ও ৪(ক,খ) ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এ সময় ২ হাজার ১১০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেন। যার বাজারমূল্য ৪ লক্ষ টাকা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট