1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা

বাকলিয়া থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৫৭১ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ,চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম মেট্রোপলিট্রন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানাধীন তুলাতলি বিট নং ২৪ এর উদ্যোগে নগরীর কল্পলোক আবাসিক এলাকায় ‘ওপেন হাউজ ডে-২০২২’ অনুষ্ঠিত হয়। শনিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’ তে প্রধার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিট্রন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে নোবেল চাকমা বলেন, প্রধানমন্ত্রী মাদক, জুয়া, সন্ত্রাস এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা টহল পুলিশ কমিয়ে কমিউনিটি পুলিশিংয়ের দিকে ঝুঁকছি। আপনাদের যে কোনো সমস্যা জাতীয় জরুরী নাম্বার ৯৯৯ এ কল দিয়ে আমাদেরকে জানাবেন। পুলিশ সবসময় ব্যবস্থা নিতে প্রস্তুত। রাস্তার উপর টং দোকানের – অভিযোগ প্রসঙ্গে তিনি উপস্থিত সবাইকে আশ্বস্ত করে বলেন, আগামী এক-দুই দিনের মধ্যে এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি’র সহকারি কমিশনার (চকবাজার) শহিদুল ইসলাম।মাদকের বিষয়ে তিনি বলেন, যারা মাদক সেবন কিংবা বিক্রির সাথে জড়িত তাদের বিরুদ্ধে গোপনে আমাদেরকে তথ্য দিন, আমরা ব্যবস্থা নিবো। তিনি কল্পলোক আবাসিক এলাকায় বসবাসরত অভিভাবকদের উদ্দেশ্যে করে বলেন আপনাদের সন্তানের প্রতি বিশেষ নজর দিন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন চসিক বাকলিয়া ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ, স্থানীয় সংরক্ষিত চসিক মহিলা কাউন্সিলর শাহীন আকতার রুজী।

বাকলিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজিদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম অপরাধ নিয়ন্ত্রণে এলাকার ভবনগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে ভবন মালিকদের তাগিদ দেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা তুলাতলী বিট নং-২৪ এর সভাপতি ইব্রাহিম বাপ্পি, সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মেদ (রুবেল), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রশিদ শিকদার প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট