1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হলেন বোয়ালখালীর কৃতি সন্তান মোস্তানছিরুল হক চৌধুরী আলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশন – সিডিসি এবং স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধ ব্যাক্তিদের সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সংগীত পরিষদ আয়োজিত অনুষ্ঠানে কথামালা, আবৃত্তি ও সংগীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ জেলা সম্মেলনে বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন এপেক্স ক্লাব অব পটিয়ার আলমগীর আলম। আনোয়ারায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ বিজয় দিবস সফল করার লক্ষ্যে পটিয়ায় যুবদলের ব্যাপক প্রস্তুতি সুদানে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিহতের ঘটনায় এডব্লিউসিআরএফ-এর শোক ও উদ্বেগ বাঘাইছড়িতে হতদরিদ্রদের পাশে মারিশ্যা জোন: ঢেউটিন, সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত।

বিএসপি চট্টগ্রাম জেলা কমিটির পক্ষে প্রয়াত বুলবুলানন্দ গিরি মহারাজের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

  • সময় শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৩৩০ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৫ই জুন বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে শ্রীশ্রী চন্ডীতীর্থ মেধস মুনি আশ্রমের সদ্যপ্রয়াত অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বুলবুলানন্দ গিরি মহারাজের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন বিএসপি কেন্দ্রীয় কমিটির সভাপতি আশীষ কুমার দাশ এবং চন্ডীতীর্থ মেধস মুনি আশ্রমের সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি নারায়ণ মজুমদার, সিনিয়র সভাপতি রূপক দেবনাথ,সহ সভাপতি গৌরাঙ্গ দে,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক গোপাল তালুকদার.সাংবাদিক মিলন বৈদ্য শুভ, সাংবাদিক অভি পাল, সুজিত চৌধুরী, রবিন মজুমদার,রুবেল ভট্টাচার্য সহ জেলা ও বিভিন্ন উপজেলা ও থানার সিনিয়র সদস্যগণ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রয়াত মহারাজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, শ্রীমৎ স্বামী বুলবুলানন্দ গিরি মহারাজ ছিলেন এক মহান আত্মা। তিনি মহাচন্ডী তীর্থ মেধস মুনি আশ্রমকে কেন্দ্র করে অসংখ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তার কর্ম, আদর্শ ও জীবনী আজও আমাদের পথপ্রদর্শক। আশ্রমে তাঁর স্মৃতি এবং অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

চন্ডীতীর্থ মেধস মুনি আশ্রমের সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী বলেন, “মহারাজ ছিলেন একজন সত্যিকারের মহাপুরুষ। তাঁর আদর্শকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আশ্রমের জন্য তিনি যে উন্নয়ন কর্মকাণ্ড করে গেছেন, তা অব্যাহত রাখতে হবে।

আগামী ১২ই জুন মহারাজের দেহসমাধির অন্তিম অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে বলে আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট