1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সনদ পেলেন এম.এইচ.সোহেল বোয়ালখালীতে মসজিদের মাইকের মেশিন চুরি আগাম দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: ডা. শাহাদাত চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে স্পেলিং বি ও স্টোরি টেলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে যোগ দিতে পোল্যান্ড সফরে অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো নিষিদ্ধ সংগঠন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেলহত্যা দিবস পালিত- মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির হিফজুল কুরআন বিভাগের সবকদান অনুষ্ঠান সম্পন্ন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় আত-তানযীল ইনস্টিটিউটের কৃতিত্ব

বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ২৪০ ডিজিট, ভোগান্তিতে গ্রাহক

  • সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৪৯ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

বিদ্যুতের দাম বৃদ্ধির সাথে সাথে যুক্ত হয়েছে ২২০ ডিজিটের প্রিপেইড মিটারের টোকেন নাম্বার । এই বৃহৎ কর্মযজ্ঞ ২২০ ভিজিটের নাম্বার রিচার্জ করতে গিয়ে গ্রাহকদের পোহাতে হচ্ছে বিড়ম্বনা। বিদ্যুৎ অফিস থেকে দেওয়া স্লিপে ২২০ ডিজিট নাম্বার প্রবেশ করাতে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। কয়েকবার ভুল হলে মিটার লক হয়ে যাচ্ছে। এমন ভোগান্তিতে দিশেহারা চট্টগ্রামের প্রায় ৭ লাখ গ্রাহক।

নগরীর দোকানিদের সাথে কথা বলে জানা যায়, মিটার নাম্বার দিয়ে রিচার্জ করার পর বেশ কয়েক ঘণ্টা লেগে যাচ্ছে টোকেন নাম্বার আসতে। মিটারের ২২০-২৪০ ডিজিট নাম্বার কাগজের মধ্যে লিখে দিতে আমাদেরও সমস্যা হচ্ছে। অনেক সময় ডিজিট লিখতে ভুল হয়ে যায়। আবার সেই ডিজিট মিটারে একাধিকবার প্রবেশ করাতে গ্রাহকদের ভুল হচ্ছে। ফলে গ্রাহকরা মনে করছে দোকানীরা নাম্বার লিখে দিতে ভুল করছে। অনেক সময় আমাদের সাথে গ্রাহকদের বাক বিতণ্ডা পর্যন্ত হয়ে যাচ্ছে।

কথা হয় ভুক্তভোগী সরোয়ার আলমের সঙ্গে। তিনি কল্পলোক আবাসিক এ বসবাস করেন তিনি বলেন, বিদ্যুতের প্রি-পেইড মিটারে রিচার্জ করতে গিয়ে আমাকে বেশ কয়েকবার এ ধরনের সমস্যায় পড়তে হয়েছে। কার্ডে টাকা ভরার পর ফোনে টোকেন নম্বর আসে। কিন্তু আমার ক্ষেত্রে ২০ ডিজিটের ১২টা টোকেন এসেছে। অর্থাৎ ২৪০টি সংখ্যা। আমাকে বাধ্য হয়েই সবগুলো সংখ্যা সঠিকভাবে বসিয়ে রিচার্জ কমপ্লিট করতে হয়েছে। যা চরম একটা ভোগান্তি।

একই ভোগান্তির কথা জানালেন নগরীর চাক্তাই এলাকায় বসবাসরত একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা ওয়াহিদ মুরাদ রিমন । তিনি বলেন, আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রি-পেইড মিটার রিচার্জ করলে আসতো ২০ ডিজিট, আর এখন আসছে ২৪০ ডিজিটি! এতগুলো সংখ্যা চেপে রিচার্জ করা একটা ভোগান্তির বিষয়। বারবার ভুল হওয়ার আশঙ্কা থাকে। তিনি বলেন, জরুরি মুহূর্তে যদি এমন সংখ্যা চাপতে হয়, তাহলে ডিজিটালাইজড করে লাভ কী।

এ প্রসঙ্গে বিবিবি-বাকলিয়া বাউবো নির্বাহী প্রকৌশলী মোঃ রিয়াজুল হক দৈনিক চট্টগ্রাম খবর কে বলেন, মিটারের ডিজিট কমানোর জন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছেন। মিটারের লক খুলতে অতিরিক্ত চার্জ নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন মিটারের লক খুলতে কোনরকম চার্জ নেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, ‘যখনই বিদ্যুৎ এর ট্যারিফ(মূল্য) পরিবর্তন হয়, তখনই ট্যারিফ পরিবর্তন করতে গিয়ে এই সমস্যাটি তৈরি হয়। তবে কিভাবে গ্রাহকেরা এই ২৪০টি ডিজিট মিটারে কি-বোর্ডে চেপে মিটার রিচার্জ করবেন সেই পদ্ধতি ইতোমধ্যে আমরা আমাদের ওয়েবসাইটসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছি। এতে সাময়িকভাবে গ্রাহকদের ভোগান্তি হলেও ধীরে ধীরে গ্রাহকরা এর সাথে অভ্যস্ত হয়ে যাবেন’।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট