1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

বিদ্যুৎ খন্দকার দুর্গম পাহাড়ে বিক্রয় করতো মাদক অবশেষে আটক হল র‌্যাবের জালে।

  • সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪০ পঠিত

পলাশ সেন,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

র‌্যাব-৭ চট্টগ্রামের ভাটিয়ারী এলাকার দূর্গম পাহাড়ে ১০ হাজার লিটার চোলাই মদ জব্দসহ অবৈধভাবে স্থাপিত চোলাই মদ তৈরীর বিশাল কারখানা ধ্বংস করেছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকার গভীর পাহাড়ী জঙ্গল এলাকায় বিশাল চোলাইমদ তৈরীর কারখানায় চোলাইমদ উৎপাদন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকার দুর্গম পাহাড়ের পাদদেশে হুনাছড়া নামক জায়গায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ বিদ্যুৎ খন্দকার (২৬)২। কামাল (৫০) ৩। মামুন (২৪)
পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল তল্লাশি করে ১০,০০০ লিটার চোলাই মদ ও ৪০,০০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামীরা দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে মদ তৈরির উপকরন সংগ্রহ করতঃ দেশীয় তৈরি চোলাই মদ উৎপাদন করে পরবর্তীতে চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণের আনুমানিক মূল্য ০৩ কোটি টাকা। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট