1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাম্রাজ্য ভাগাভাগি নিয়ে বিরোধ ‘মাদক সম্রাট’ সোবহান নিহত! দুবাই প্রবাসী সাংবাদিককে হত্যার হুমকি, বিভিন্ন সংগঠনের নিন্দা বোয়ালখালীতে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী মামলায় তিন নেতাকর্মী গ্রেপ্তার বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এপেক্স ক্লাব অব সাঙ্গু তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

বেঁচে নেই আর জোড়া মাথার শিশু

  • সময় শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৪৬৮ পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার দেহুন্দা গ্রামের রাজমিস্ত্রির ওলিউল্লাহর ঔরসে জন্ম নিয়েছিল জোড়া মাথার এক কন্যাশিশু। কিন্তু সিজার করার আধা ঘণ্টা পরই শিশুটি মারা যায়। হাসপাতাল সূত্রে জানা যায়। শিশুটির মাথা দুটি হলেও শরীর স্বাভাবিক, তবে দুটি মুখের একটির ওপরের ঠোট কাটা ছিল। পপুলার মাল্টিকেয়ার হাসপাতাল নামে একটি প্রাইভেট হাসপাতালে শিশুটির জন্ম হয়েছিল। শুক্রবার রাত্র সাড়ে দশটার সময়। অবস্থা জটিল হওয়ার কারনে সঙ্গে সঙ্গে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সজিব ঘোষ পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের পরিচালক ডা. মোঃ হেলাল উদ্দিন ও পপুলার হাসপাতালের চিকিৎসক ডা. জাহিদ ইসলাম জানিয়েছেন, সুমাইয়া আক্তার গর্ভবতী অবস্থায় এখানে ভর্তি হন শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে। পরীক্ষা-নিরীক্ষা করার পর রাত সাড়ে দশটার সময় সিজার করেন গাইনি বিশেষজ্ঞ মোকাররমা জাকারিয়া চৈতী। শিশুটি জন্মের পর শ্বাস-প্রশ্বাসের জটিলতার কারণে কিছুক্ষণ অক্সিজেন দিয়ে রাখা হয়। কিছুটা স্বাভাবিক হলে পাঠানো হয় সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নেওয়ার আগেই শিশুটি মারা যায়। শনিবার সকাল ১০টার দিকে গ্রামের গোরস্থানে শিশুটির দাফন করা হয়েছে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট