1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বসতি ও প্রকৃতি: জলবায়ু সংকট এবং চট্টগ্রামের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার সম্পন্ন কবিতাঃ বেকুবে`র প্রেম -পিন্টু চৌধুরী  প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বৃষ্টি উপেক্ষা করে মোটরসাইকেলের শোভাযাত্রা। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে পটিয়ায় বড় পর্দার প্রজেক্টর উদ্বোধন। আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নঃ যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্ব -মহিউদ্দীন কাদের “আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অগাধ ভালোবাসাঃ মুমিন হওয়ার পূর্বশর্ত ” -ফাতেমা বিনতে ইউনুচ ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

বৈষম্যহীন ও সমপ্রীতিমূলক রাষ্ট্র গঠনে আমাদের কাজ করতে হবে -লায়ন আবদুল গাফফার চৌধুরী

  • সময় শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৬ পঠিত

সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব লায়ন আবদুল গাফফার চৌধুরী চৌধুরী বলেছেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভূক্তিমূলক, বৈষম্যহীন ও সমপ্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার। সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে বিএনপি। গতকাল ছদাহা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেফায়েত উল্লাহ চক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এহসানুল মাওলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আরমান হোসেন, যুবদল নেতা জামাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আবুল হোসেন, মোহাম্মদ কাউসার, আমির হোসেন, নাসির উদ্দিন, রাজা মিয়া, মোঃ শোয়েব, মোহাম্মদ জামাল, রিদওয়ান, মোঃ সোহেল, জিসান, লোকমান, জসিম, সাইর আহমেদ তৌহিদ প্রমুখ ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট