1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান ৩৯ বছর ৪ মাস শিক্ষকতা শেষে অবসরে বিষু কুমার বড়ুয়া বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব  অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান মৃত্যুঞ্জয়ী বীর এস এম ইউসুফ – তসলিম উদ্দীন রানা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত আগামীর গবেষক প্রজন্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান- মনজুর আলম মঞ্জু চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠানে তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান

ভারত বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের নিয়ে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

  • সময় মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৫৫৬ পঠিত

শ‌হিদুল ইসলাম, প্রতি‌নি‌ধিঃ

বাংলা ভাষায় লিভার চর্চা আর লিভারের সর্বাধুনিক চিকিৎসাগুলো বাঙালী লিভার রোগীদের দোড়গোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে ভারত ও বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের নিয়ে বাংলা লিভার ককাস (বালিকা) নামের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।

রবিবার ( ৯ জুন) ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ৫ম পদ্মা গঙ্গা গোমতি লিভার সম্মেলনে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।

বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরাসহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালী লিভার বিশেষজ্ঞ, লিভার বিষয়ে আগ্রহী বাঙালী বিশেষজ্ঞ, লিভার বিষয়ে গবেষনায় আগ্রহী বাঙালী বিজ্ঞানী ও লিভার রোগ সম্বন্ধে সচেতনতা সৃস্টিতে আগ্রহী বাঙালী সমাজকর্মীদের একক, সমন্বিত প্লাটফর্মে কাজ করবে এ সংগঠনটি।

আগরতলার লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ প্রদীপ ভৌমিককে সভাপতি ও জাপানের লিভার বিশেষজ্ঞ ডাঃ শেখ মোহাম্মদ ফজলে আকবরকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

৫ সদস্য বিশিষ্ট কমিটিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি কলকাতার লিভার বিশেষজ্ঞ ডাঃ সন্জয় ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল ও কার্যকরী সদস্য, হেলাল উদ্দিন।

এছাড়া বালিকার উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে রয়েছেন, গুরগাওয়ের অধ্যাপক ডাঃ গুরদাস চৌধুরী,নয়া দিল্লীর অধ্যাপক ডাঃ প্রেমাশিষ করও কোলকাতার অধ্যাপক ডাঃ জ্যোতির্ময় পাল।

উল্লেখ্য বালিকা আয়েজিত ৫ম পদ্মা গঙ্গা গোমতি লিভার সম্মেলন উপলক্ষে এক বাণীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের সাফল্য কামনা করেন ও আশাবাদ ব্যক্ত করেন যে এই সম্মেলনটি বাঙালি লিভার বিশেষজ্ঞদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধিতে কার্যকর ভুমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট