1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক ছুটিতে সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

ভুমিদস্যু ও মাদক কারবারি কর্তৃক ফটো সাংবাদিক জাহাঙ্গীরের উপর হামলা।

  • সময় রবিবার, ১৫ মে, ২০২২
  • ৫৬০ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক সাঙ্গুতে কর্মরত ফটো সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শনিবার (১৪ মে) হাটহাজারী থানাধীন দক্ষিণ পাহাড়তলীতে হামলার শিকার হয়েছেন। এ বিষয়ে তিনি হাটহাজারী থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে জাহাঙ্গীর আলম বলেন, হাটহাজারীতে বেশ কিছুদিন যাবত পাহাড়ি ভুমির মাটি কেটে বিক্রি করছে পরিবেশ ধ্বংসকারী ভূমিদস্যু ও মাদক কারবারিরা। ঘটনার দিন পেশাগত দায়িত্ব পালন করতে পাহাড় কাটার ছবি তুলতে গিয়ে পরিবেশ ধ্বংসকারী ভুমিদস্যু ও মাদক কারবারি কর্তৃক হামলার শিকার হন তিনি। হামলাকারীরা তার ঘরে এসেও হামলা করেছেন বলেও তিনি অভিযোগ উল্লেখ করেন।

ফটো সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম বলেন তিনি বর্তমানে নিরাপত্তা হীনতায় ও হুমকির মুখে রয়েছেন। হামলার শিকার হয়ে থানায় অভিযোগ করার ফলে হামলাকারীরা আরো বড় ধরনের ক্ষতি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন ।

এদিকে ফটোসাংবাদিক হামলার শিকার হওয়ার খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামে সাংবাদিক মহলে প্রতিবাদের ঝড় ওঠে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামের কর্মরত বিভিন্ন সাংবাদিক ও একাধিক সাংবাদিকদের সংগঠন।

এ ব্যাপারে হাটহাজারী থানার অফিসার ইনচার্জ বলেন, আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম রিপোর্টাস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও মহাসচিব সুমন সরদার সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফটো সাংবাদিক জাহাঙ্গীর আলমের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট