1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে। পটিয়া রেলওয়ে স্টেশনে যাত্রীসেবার মান বৃদ্ধি, জনমনে ফিরেছে স্বস্তি আতংকে এলাকাবাসী পটিয়ায় দিনে দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ স্টারের উদ্যোগে চক্ষু শিবির সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত কোরআনের আলো ছড়িয়ে দেওয়াই লক্ষ্য, এগিয়ে যাচ্ছে মনির আহমদ ফাউন্ডেশন রাউজানে সুদর্শন মহাবিহারে প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ গঠন পটিয়া হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ, জনবল-ওষুধ সংকট নিরসনের আশ্বাস প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত 

ভুয়া এমবিবিএস ও এমডি পদধারী প্রতারক ডাক্তার আটক

  • সময় শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৫০০ পঠিত

পলাশ সেনঃ

শনিবার (১৮জুন) র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,জনৈক ব্যক্তি চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বদ্দারহাট মোড়স্থ পুলিশ বক্সের পিছনে হক ম্যানসন এর নিচতলায় মর্ডাণ ডায়াগনষ্টিক সেন্টার নামধারী একটি প্রতিষ্ঠান খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সাথে প্রতারণা করে আসছে।উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৬ জুন ২০২২ ইং তারিখ আনুমানিক ২০৪০ ঘটিকায় র‌্যাব-৭,চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী সঞ্জয় কুমার নাথ (৪৮),পিতা- জহরলাল নাথ,সাং- চিকনদন্ডি, থানা- হাটহাজারী,জেলা চট্টগ্রাম এ/পি- বাসা নং-৪০৩,হামজু মিয়া ম্যানসন,বহদ্দারহাট, থানা- চান্দগাঁও,চট্টগ্রাম মহানগর’কে আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর জিজ্ঞাসাবাদে নিজেকে ভুয়া ডাক্তার বলে নিজ মূখে অকপটে স্বীকার করলে আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরণের ভূয়া ডাক্তারী সরঞ্জামাদি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে,সে দীর্ঘদিন যাবত ভুয়া এমবিবিএস সার্জিক্যাল ডাক্তার সেজে নিরীহ রোগীদের অস্ত্রোপচারসহ বিভিন্ন জটিল রোগের ভূয়া চিকিৎসা প্রদান করে তাদের নিকট থেকে প্রতারণামূলক ভাবে অবৈধ অর্থ আত্মসাৎ করে আসছে।

উল্লেখ্য যে,স্থানীয়ভাবে জানা যায়,পূর্বেও তাকে এরুপ কর্মকান্ড হতে বিরত থাকার জন্য রাঙ্গুনিয়া উপজেলার র্নিবাহীর ম্যাজিষ্ট্রেট কর্তৃক সর্তক করা হলেও সে বারং বার স্থান পরির্বতন করে ১৬ বছর ধরে এহেন ঘৃন্য ব্যবসা পরিচালনা করে রোগীদের সাথে প্রতারনা করছে এবং সমাজে পেশাদার ডাক্তার মর্যাদা ক্ষুন্ন করছে। ভুয়া নামধারী এমবিবিএস ডাক্তারের পরিচয়ে সাধারন নাগরিকদের ভুল চিকিৎসার কারণে পেশাদার ডাক্তারগণের সুনাম ক্ষুন্ন হওয়ায় জনমনে পেশাদার ডাক্তারদের প্রতি অবিশ্বাস সৃষ্ট হয় যা সামগ্রিকভাবে দেশের চিকিৎসা ব্যবস্থার জন্য হুমকি স্বরুপ।

গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট