1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি গঠন কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর কেন্দ্রীয় জাতীয় প্রোগ্রাম সমন্বয়ক হলেন সংগঠক মোহাম্মদ আলী শিশু মৃত্যুতে আমাদের কোনো দায় নেই:- সাজিনাজ হসপিটাল কর্তৃপক্ষ হৃদরোগে আক্রান্ত হয়ে পটিয়ার মানবিক চিকিৎসক ডা. পুলক আইচের পরলোকগমন। গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের ১৪ বছরে নাগরিক ঐক্য: মোস্তানছিরুল হক চৌধুরী সামাজিক মাধ্যমে অভিযোগ, কনস্যুলেট বলছে ‘মিথ্যা ও বানোয়াট’ পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে হাজী মোহাম্মদ আবুল বশর সি,আই,পির পক্ষে অনুদান প্রদান আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে চট্টগ্রামে বাবা দিবস ও ফল উৎসব অনুষ্ঠিত। এক হাত-এক পা হারিয়ে লড়াই,মৃত্যুর পর চার কন্যাসন্তান নিয়ে অসহায় পরিবার।

মহিলা আওয়ামী লীগ নেত্রী শিল্পী’র ত্রাণ বিতরণ

  • সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৫৯০ পঠিত

মোহাম্মদ নোমানঃ

উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও বঞ্চিত নারী ও শিশু ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান বিবি ফাতেমা শিল্পী শশুর বাড়ির পক্ষ থেকে বেলজিয়াম প্রবাসী ভাসুরের অর্থায়নে ও তার সহযোগিতায়, হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের বিভিন্ন অসহায় ও দুস্থ  শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

বৃহস্পতিবার (১৬জুলাই) বিকালে, গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ও প্রধানমন্ত্রীর দেওয়া গুমানমর্দন আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গুমান মর্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বিবি ফাতেমা শিল্পী, যুবলীগ নেতা মোহাম্মদ তৈয়ব, 8 নং ইউপি সদস্য বিন্দু ভুষন বড়ুয়া, ছাত্রলীগ নেতা মোঃ রায়হান, শহীদ সহ আরো অনেকে।

 

এ সময় অসহায় পরিবারগুলো চাল, ডাল, তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে আনন্দ প্রকাশ করেন। তারা জানান, চলমান কঠোর লকডাউনের কারণে তাদের অনেকেই অসহায় হয়ে পড়েছেন। তাদের সহায়তায় এগিয়ে আসায় তারা শিল্পীর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে গুমানমর্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, এ ধরনের উদ্যোগগুলো মাধ্যমে সমাজের অসহায় ও দরিদ্র মানুষগুলো উপকৃত হয়। সমাজের সকল বিত্তবানরা এগিয়ে আসলে এসব পরিবারগুলোর অসহায়ত্ব অনেকখানি কমে আসবে।

এছাড়াও বিবি ফাতেমা শিল্পী বলেন, তিনি এবং তার পরিবার গুমান মর্দন অসহায় ও দরিদ্র পরিবার গুলোর সাথে আছেন। এ খাদ্যসহায়তা ছিল তার চলমান কর্মসূচির অংশ। মানুষের সামান্যতম উপকার করতে পারলে তার ভীতর আনন্দ অনুভূতি হয়। তিনি যাতে এ কাজ করে যেতে পারেন সে প্রত্যাশায় সকলের কাছে দোয়া কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট