1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

মাদকমুক্ত ও জঙ্গিমুক্ত সমাজ গড়তে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করা প্রয়োজন- দুলাল মাহসুদ, ওসি- কর্ণফুলী ।

  • সময় বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৪৮৯ পঠিত

দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পিস প্রকল্পের আওতায় ”উগ্রবাদ প্রতিহতে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণে নাগরিক প্রশিক্ষণ” চট্টগ্রাম জেলার কর্ণফুলীতে উপজেলার এইচটি কনভেনশন সেন্টার এ আয়োজন করা হয়। জুলাই ২৬, ২০২২ এ আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণে কর্ণফুলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের ২৪ জন (নারী-৫জন, পুরুষ-১৯জন) বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ জনাব দুলাল মাহমুদ । তিনি বলেন আমরা (পুলিশ) জনগনের সহায়তায় জঙ্গীবাদ দমনে কাজ করছি। আপনাদের এলাকায় অপরিচিত লোকজনের বেশী আসা -যাওয়া এবং তাদের গতিবিধি সন্দেহ হলে কোন প্রকার দেরী না করে তাদের সম্পর্কে আমাদেরকে তথ্য দিবেন, আপনারা বাড়ী ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়ার আইডি কার্ড দেখে নিবেন, আপনাদের নিজেদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন যে, তারা মোবাইল ফোনে কি করছে, কোন ধরনের বন্ধু- বান্ধবের সাথে চলাফেরা করছে । কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের মাধ্যমে জনগনের সহায়তায় এলাকায় ছোট-খাট অপরাধ যেমন-চুরি ,ডাকাতি, ইভ-টিজিং ইত্যাদি অপরাধ কমিয়ে আনা সম্ভব । তিনি আরও বলেন, ”মাদকমুক্ত ও জঙ্গিমুক্ত সমাজ গড়তে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করা প্রয়োজন” । দিনব্যাপী প্রশিক্ষণে কমিউনিটি পুলিশিং কি, এর ধারণা, উদ্ভব, বিকাশ, আইন, কৌশল, গুরুত্ব¡ এবং কাজ ছাড়াও উগ্রবাদ ও সহিংস উগ্রবাদের ধারণা, কারন, উগ্রবাদ প্রতিহত করনে কমিউনিটি পুলিশিং এর ভূমিকা এবং উগ্রবাদ প্রতিহত করণে পুলিশের বর্তমান কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারীদের মধ্যে সমাপনী বক্তব্যে- চরপাথরঘাটা ৮ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি জনাব সেলিম উদ্দীন বলেন-আজকের এই প্রশিক্ষনের মাধ্যমে আমি উগ্রবাদ, সহিংস উগ্রবাদ, কমিউনিটি পুলিশিং সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি । যা আমার ব্যাক্তিগত জীবনে অনেক উপকার হবে এবং সমাজের ছোট-খাটো অপরাধ কমিয়ে আনার ক্ষেত্রে অনেক বেশি সহযোগীতা করবে।

প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন, দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ নাসির উদ্দিন, এবং প্রশিক্ষণ ও বাস্তবায়ন কর্মকর্তা শবনম মোস্তারী। উক্ত প্রশিক্ষনে সার্বিক সহযোগীতা করেন- দি এশিয়া ফাউন্ডেশনের কর্ণফুলী উপজেলা সমন্বয়কারী মোঃ মজিবুর রহমান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট