1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা কল্পলোক আবাসিক এলাকায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

মায়ের মৃত্যুর তিন দিন পর কিশোরীকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার

  • সময় সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৬৬৬ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার রামপুরায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে রামপুরায় থানায় নেওয়া হয়। কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।বাবার পাশবিকতার ব্যাপারে পুলিশের কাছে লোমহর্ষক বর্ণনা দিয়েছে কিশোরী।রামপুরা থানার ওসি আতাউর রহমান জানান, রামপুরার পূর্ব হাজীপাড়ায় বউ বাজারে ভাড়া বাসায় থাকে ভুক্তভোগী কিশোরীর পরিবার। বাবা ও দুই ভাই–বোনের সংসারে তাদের। শনিবার গভীর রাতে এক প্রতিবেশী বিষয়টি টের পান। এরপর কিশোরীকে উদ্ধার করতে পুলিশকে খবর দেন। সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। কিশোরীকে উদ্ধার করা হয়।কিশোরীর জবানবন্দির ভিত্তিতে ওসি জানান, মাস খানেক আগে কিশোরীর মা মারা যান। মাকে হারানোর তিন দিনের মাথায় বাবা মেয়েকে ধর্ষণ করে। এমনকি যখন তার মা বেঁচে ছিলেন তখনও একাধিকার ধর্ষণের শিকার হয় সে। মেয়েটি যে বর্ণনা দিয়েছে তা ভয়াবহ। কারও বাবা এমন হতে পারে এটা চিন্তারও বাইরে।ওসি বলেন, অভিযুক্ত ব্যক্তির তিন সন্তানের মধ্যে অপর একজনে বয়স আড়াই বছর। আরেকজনের ৫ বছর। ঘটনার সময় ছোট দুই সন্তান ঘরেই ছিল। ওদের কিছু বোঝার মতো বয়স হয়নি। মা বেঁচে না থাকায় পুলিশের একজন নারী সদস্য বাদী হয়ে মামলা করেছেন। একাধিকবার মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বাবা। তাকে মাদকাসক্ত বলে মনে হয়েছে। আসামি পেশায় রিকশাচালক। রংপুরের মিঠাপুকুরে তার গ্রামের বাড়ি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট