1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুরআনের পাখি থেকে পথচারী উষ্ণতার মানবিক দৃষ্টান্ত স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৩০ দুষ্কৃতিকারীকে চট্টগ্রামে প্রবেশ-অবস্থান নিষিদ্ধ করলেন সিএমপি কমিশনার দক্ষিণ বাকলিয়া এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রামে চেয়ারম্যান বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার, দুই ভাই গ্রেফতার আল আইন রাউজান ঐক্য পরিষদ সভাপতি আজগর চৌধুরীর মাতৃবিয়োগ : গিয়াস কাদের চৌধুরীর শোক প্রকাশ পাহাড়তলীতে সঙ্গীতম সাংস্কৃতিক একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরষ্কার বিতরণী সাফল্যের গৌরবময় ২৫ বছরে শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির জয়তজয়ন্তী পালিত চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে, চসিক মেয়র আনোয়ারায় বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ভারী ট্রাক চলাচল বন্ধ ও নদীপথ ব্যবহারের আহ্বান এলাকাবাসীর

“মা ও স্বাধীনতা ” -মোহাম্মদ আব্দুল হাকিম (আলহাজ্ব খাজা হাবীব )

  • সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৭৮ পঠিত

“মা ও স্বাধীনতা ”

মোহাম্মদ আব্দুল হাকিম (আলহাজ্ব খাজা হাবীব ) বি.এস.সি-অনার্স (গণিত) এম.এস.সি

বহু দিন ধরে এসেছি আমি
পাঠ অধ্যয়নে,
উচ্চ শিক্ষার আলোক শিখা
জ্বালাতে ভূবনে

ছয়মাস ধরে যাইনি বাড়ি
চিঠি লিখিনি কোন,
মা যে আমার বাড়িতে আছে
একথা এবার শোন।

রাত্রিতে ঘুম হয় না
অশ্রু ঝরে তার চোখে,
সুন্দর আমার মামনি তাই
চিঠিতে এসব লিখে।

তিনি সদায় জেগে থাকে তাই
পুত্র নেই তার কাছে,
জানিনা পুত্র আমার চিঠি দেয় না কেন-
সে জানি কেমন আছে।

আরও লিখে মা আদেশ উপদেশ
হট্টগোল করিও না,
এ ভূবনে আমার কে আছে বল
তুমি লক্ষী বিনা?

চিঠি পেয়ে মোর আনন্দতে ঘোর
মনটা গেল ছেঁয়ে,
চুমু দেব তাই মন তেড়ে যা
বাড়িতে এবার গিয়ে।

আগামী শুক্রে বাড়ি যাব তাই
করলাম মনস্থির,
প্রতিক্ষণে মন বাড়ি চলে যায়
‘মা’ মোর অস্থির।

কিন্তু হায়! কি হল ছাই
লাগলো তাড়ুম-তুড়ুম,
ছাত্র ভাইয়েরা কেহই যাবে না
আমি কেন ঢাকা ছাড়ুম।

দেশ স্বাধীনের বাদ্য বাজলো
শিহরিয়া উঠলো প্রাণ,
রক্ত দেব বলে শপথ নিলাম
আমরা নওজোয়ান।

রাত্রি দ্বি-প্রহর পাক শত্রু
কোথাও মেরেছে উঁকি,
এগিয়ে যাচ্ছে নবীন তরুণেরা
হাতে রাইফেল জীবনের ঝুঁকি।

একরাত্রের কাহিনী চিঠিতে লিখুনি
বালিশ ভিজিল অশ্রুজলে,
কতজন যে হারিয়েছি মা
স্বাধীন চেতনার ফলে।

কত শুক্র যে পার হয়েছে
পুত্র আসেনা মায়ের কাছে,
ঘরের কোণে ‘মা’ কাঁদে হায়
সে বুঝি মরে গেছে।

কতদিন পরে যেজনতরে
এনে দিল তার জামাটা,
রক্তমাখা চিঠি কাঁদছে যেন
চায় শুধু মায়ের দোয়াটা।

কথা কহে না আর এই উপহার
মা যে উন্মাদিনী,
কাতর হয়ে মাটিতে লুটাল
হল যেন তার কুরবানী।

“মাকে কাঁদিয়ে দেশকে বাঁচিয়ে
অমর হয়েছে নয়নমণি,
দোয়া করি বাবা সুখে থাক তুমি
স্মরিব দিবাযামী।”

রক্তমাখা চিঠি বাঁধাই করে মা
স্মরণ করে পুত্রটারে,
স্বাধীনতার জন্য জীবন দিয়েছে যে সে কি কখনও মরে!

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট