1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা কল্পলোক আবাসিক এলাকায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

যত দিন যাচ্ছে নারীদের প্রতি নির্যাতন ও ধর্ষণ বাড়ছে, জনগণ শঙ্কিত: হুলাইন ছালেহ্ নূর ডিগ্রি কলেজ ছাত্রদল

  • সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৯৩৪ পঠিত

নয়ন হাসান আবিদ, প্রতিনিধিঃ

দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী হুলাইন ছালেহ্ নূর ডিগ্রি কলেজ ছাত্রদল।

সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় কলেজ গেইট প্রাঙ্গণে কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে অংশ নেয় হুলাইন ছালেহ্ নূর ডিগ্রি কলেজের ছাত্র ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মানববন্ধন উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা মুহাম্মদ ইমরান হোসেন তুষার, সরওয়ার হোসেন ইমন, তানবীর আহমেদ সিদ্দিকী, মোহাম্মদ সোহাগ, মহিন,ইরফান,রাবি,রবি,এনাম,বোরহান, সাফি,পিবলু,কলেজ ছাত্রদলের সকলস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে কলেজ ছাত্রদল নেতা মুহাম্মদ ইমরান হোসেন তুষার বলেন, নারীরা কোন না কোনভাবেই নির্যাতনের শিকার হচ্ছে। নারীরা আজ কোথাও নিরাপদ নেই। নারীদের নিরাপত্তা ও অধিকার চাই। এমন একটি নিরাপদ সমাজ চাই, যেখানে সমাজে নারী-পুরুষ সবার সমান অধিকার থাকবে। ধর্ষক ও নিপীড়কদের দ্রুত সময়ের মধ্যে শাস্তির দাবির কথাও জানান তারা। এব্যাপারে বাংলাদেশের মানুষ একমত। অপরাধী যেই হোক, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ধর্ষকের শাস্তি না হওয়া পর্যন্ত ছাত্রদল মাঠে থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট