1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

রাঙ্গুনিয়ায় হত্যা মামলার প্রধান ফেরারি আসামি গ্রেপ্তার।

  • সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭১ পঠিত

পলাশ সেন,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া মাওলানা মাহবুবুর রহমান হত্যা মামলার প্রধান ফেরারি আসামি আজিজুল ইসলাম চৌধুরীকে (৪৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার আজিজুল রাঙ্গুনিয়া থানার ইসলামপুরের মো. গোলাম আকবর চৌধুরীর ছেলে।
শনিবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রানিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি জানান, ২০১৪ সালের নভেম্বর মাসে রাঙ্গুনিয়া থানার ইকরামপুর এলাকায় আজিজ বাহিনী পূর্ব শত্রুতার জেরে মাওলানা মাহবুবুর রহমানকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে ঠান্ডাছড়ি গ্রামের পোস্ট অফিস এলাকায় হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় আজিজুল ইসলাম চৌধুরী প্রধান আসামি ছিলেন। এ ঘটনার পর থেকে আজিজুল ছদ্মবেশে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকাল সাড়ে ৫ ঘটিকায় রানিরহাট বাজার এলাকা থেকে আজিজুলকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আজিজুল হত্যার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। আজিজুলকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান নুরুল আবছার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট