1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি

রোজাদারদের মাঝে সেহরি বিতরণ কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রলীগের

  • সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৫৮৯ পঠিত

বৃহস্পতিবার (৩০ মার্চ) ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ১০০ রোজাদারদের সেহরির খাবার বিতরণ করেন। সেহরির প্যাকেট তুলে দেয়ার সময় রোজাদারদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালাম জানান এবং কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের জন্য দোয়া চান। গভীর রাতে এভাবে সেহরি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন রোজাদাররা।

এর আগেও বাংলাদেশ ছাত্রলীগের এই ইউনিটের নেতৃবৃন্দদের বিভিন্ন দুর্যোগে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে জানালেন এলাকার বাসিন্দাগণ।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল মোস্তফা নুরশেদ বলেন, আমি সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করি। এর প্রয়াস হিসেবে আজকে নিজ ও বিভিন্ন এলাকার মানুষের মধ্যে সেহরির খাবার বিতরণ করছি। রোজায় অনেক মানুষের ভালো খাবারের সেহেরি খাওয়ার সামর্থ্য নেই। তারা গভীর রাতে খাবার হাতে পেয়ে যে খুশি হয়েছেন সেটা দেখে নিজের মধ্যে আত্মতৃপ্তি পেয়েছি। সেটার থেকে বড় কিছু পাওয়ার নেই।

ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল বলেন, বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে রোজাদারদের সেহেরির খাবার তুলে দিতে পেরে এবং নিজ এলাকার মানুষের মুখে ছাত্রলীগের সুনাম ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করা দেখে নিজেকে ধন্য মনে করছি।

ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশ হাসিনা, গরীব মানুষের পাশে দাঁড়িয়েছেন। যাদের ঘর নেই তাদের বাসস্থানের ব্যবস্থা করছেন। সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্প খরচে নিত্যপ্রয়োজনীয় খাবার বিতরণ করছেন। সেই ধারাবাহিকতায় দেশের সচ্ছল মানুষ নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি অমিত দাশ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম, হাবিব, সাকিল, সাকিব, সিফাত সহ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট