1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হলেন বোয়ালখালীর কৃতি সন্তান মোস্তানছিরুল হক চৌধুরী আলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশন – সিডিসি এবং স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধ ব্যাক্তিদের সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সংগীত পরিষদ আয়োজিত অনুষ্ঠানে কথামালা, আবৃত্তি ও সংগীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ জেলা সম্মেলনে বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন এপেক্স ক্লাব অব পটিয়ার আলমগীর আলম। আনোয়ারায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ বিজয় দিবস সফল করার লক্ষ্যে পটিয়ায় যুবদলের ব্যাপক প্রস্তুতি সুদানে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিহতের ঘটনায় এডব্লিউসিআরএফ-এর শোক ও উদ্বেগ বাঘাইছড়িতে হতদরিদ্রদের পাশে মারিশ্যা জোন: ঢেউটিন, সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত।

র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে  এক কোটি ৮০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার,পাঁচ মাদক কারবারি আটক

  • সময় রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৮০ পঠিত

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ চট্টগ্রামের একটি বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২,৪৩,৫১৫ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাস জব্দ করে পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৮০ লক্ষ টাকা।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলা থেকে চট্টগ্রামগামী দুটি হাইয়েস গাড়ি নিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পরিবহন করছে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৮:৩০ মিনিটে র‌্যাব-৭ চট্টগ্রাম একটি চৌকস অভিযান চালিয়ে পটিয়া থানাধীন কাদের ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করেন।

চেকপোস্টে আসা গাড়িগুলো র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া চালিয়ে পার্শ্ববর্তী নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাস আটক করতে সক্ষম হয়।।

আটককৃতরা হলেনঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন (৪১), পিতা-মোঃ আব্দুল মতিন, সাং-পাটোয়ারি বাড়ী, থানা-লক্ষীপুর সদর জেলা-লক্ষীপুর,মোঃ মাঈন উদ্দিন (৩০), পিতা-মোঃ ফিরোজ, সাং-রসুলপুর, থানা-মুরাদনগর,জেলা-কুমিল্লা,মোঃ রাশেদুল আলম(৩৮),পিতা-আব্দুল হামিদ, সাং-হাবিবুর রহমান পাড়া,থানা-পটিয়া,জেলা-
চট্টগ্রাম।

মোঃ জসিম উদ্দিন (৪১), পিতা-ছিদ্দিক আহমদ, সাং-আল্লাই, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম,মোঃ জুনায়েদ তানভীর তরফদার (২৯), পিতা-আব্দুস সামাদ তরফদার, সাং-দাসের বাড়ী থানা-
সরিষাবাড়ী, জেলা-জামালপুর।

প্রাথমিক তল্লাশিতে প্রথম অভিযুক্তের পকেট থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা এবং গাড়ির সিটের নিচ থেকে পাওয়া যায় ২,৪৩,৫১৫ টাকা। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যমতে, পটিয়া থানাধীন কচুয়াই ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অপর মাইক্রোবাস থেকে সুকৌশলে লুকানো ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান শেষে র‌্যাব-৭ উল্লেখ করে, আটককৃত আসামিদের মাদক পরিবহন ও অবৈধ অর্থসহ দুইটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত মাদক ও গাড়ি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের এক কর্মকর্তাবলেন:“চট্টগ্রাম-কক্সবাজার রুটে সক্রিয় মাদক চক্রের বিরুদ্ধে আমরা সর্বদা নজর রাখছি। র‌্যাব-৭ মাদকবিরোধী অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।।

এটি চট্টগ্রাম অঞ্চলের মাদক চক্রের বিরুদ্ধে র‌্যাবের দৃঢ় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়রা জানান, র‌্যাবের উপস্থিতি যুবসমাজের নিরাপত্তা বৃদ্ধি করছে এবং মাদক ব্যবসায়ীদের জন্য এক প্রকার আতঙ্কের সৃষ্টি করেছে।।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট