1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেনী ছাগলনাইয়ায় একনলা বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার ১ চমেক হাসপাতাল পরিচালকের সাথে ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পটিয়ার সামশুল আলম মাস্টার: মানবতার জন্য সাহসী এক আজীবন সংগ্রামী চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বোয়ালখালীতে একজন রত্নগর্ভা মা রহমতুন্নেছা -মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলু তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি আমি কখনো নেগেটিভদেখিনা সিএমপি কমিশনার হাসান মোঃ শতকত আলী রেহাই পেলনা মৃত হাতি- রাতের আঁধারে দেহে দুর্বৃত্তদের থাবা উধাও পা, শুঁড় ও দাত

লোহাগাড়ায় একতা সংঘের উদ্যোগে ৬০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

  • সময় বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৩৪২ পঠিত

মুহাম্মদ বোরহান উদ্দিনঃ

ঈদ উদযাপন ২০২৫ উপলক্ষে বিগত ৮ বছরের ধারাবাহিকতায় এ বছরও ২৯-৩-২৫ইং, শনিবার চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার পদুয়া ছগিরাপাড়ার ঐতিহ্যবাহী সংগঠন “হযরত ইমাম হাসান হোসাইন রাদ্বি: একতা সংঘের উদ্যোগে এলাকার ৬০টি গরীব-অসহায়, মেহনতী পরিবারের মুখে ঈদ আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে ” ঈদ উপহার” (৮ আইটেমের খাদ্য সামগ্রী) বিতরণ সম্পন্ন হয়েছে।

এ কার্যক্রমে ছগিরাপাড়ার ওয়েলফেয়ার সংগঠন- আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস ছবুর সিদ্দিকী রাহঃ ফাউন্ডেশন, এলাকাবাসী ও প্রবাসীদের আর্থিক ও সার্বিক সহযোগিতা এবং একাতা সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিনের দিকনির্দেশনা প্রদান।

ছগিরাপাড়া মসজিদ প্রাঙ্গনে “ভালোবাসার ঈদ উপহার” নামের এই কার্যক্রাম উদ্বোধন করেন ছগিরাপাড়ার ওয়েলফেয়ার সংগঠন- আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস ছবুর সিদ্দিকী রাহঃ ফাউন্ডেশনের মান্যবর চেয়ারম্যান ও একতা সংঘের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আল্লামা মুহাম্মদ জসিমুদ্দীন আলকাদেরী।

এই উপলক্ষে আয়োজিত সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠানের উদ্বোধক আল্লামা জসিমুদ্দীন আলকাদেরী বলেন- এধরনের মানবিক উদ্যোগ সমাজের জন্য কল্যাণকর যা খুবই প্রশংসনীয়। এধরণের সংগঠনের সাথে বিত্তবানরা এগিয়ে আসলে সমাজের গরীব-অসহায় মানুষ-জন সকলের সাথে হাসি-খুশিভাবে ঈদ পালন আরো আনন্দঘন হবে। তিনি এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া ও মোবারকবাদ জানান ।

এসময় উপস্থিত আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস ছবুর সিদ্দিকী রাহঃ ফাউন্ডেশনের সম্মানিত ডাইরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুহাম্মদ জহিরুদ্দীন বারব বলেন- এমন উদ্যোগের সাথে ফাউন্ডেশন সামিল হতে পারায় আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আল্লাহ পাক সকলের এ প্রচেষ্টাকে কবুল করুন এবং তা পরকালে সকলের নাজাতের উসিলা হয় আমিন। আমরা চাই এলাকার মানুষের মাঝে হারিয়ে যাওয়া ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ফিরে আসুক।  ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের ঘরে ঘরে।

এসময় উপস্থিত ছিলেন- একতা সংঘের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এনামুল হক ও মাওলানা তাওহীদুল ইসলাম, সহ সভাপতি মাওলানা এহেসান উদ্দিন কাদেরী, জেনারেল সেক্রেটারি সাজরিল আওয়াল শিফাইন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সুলতান মাহমুদ সাজিদ, অর্থ-সম্পাদক কায়দে আযম সাকিব, গ্রন্থাগার সম্পাদক আব্দুল্লাহ আফনান, পরিকল্পনা- সম্পাদক মুহাম্মদ রাকিব, দপ্তর সম্পাদক আবু হুরায়রা শাইয়ুন, মুহাম্মদ রিদওয়ানুল হক, এনামূল হক সাকিব, মিনহাজ, জাবেদ হোসেন, ওয়াহিদ, আরমান, ফাহিম আলী, সায়নান মাহমুদ সাদ, জুহাইর, জাঈম, আইনান প্রমুখ।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট