1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম “খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে” — মেয়র ডা. শাহাদাত হোসেন শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ সাবেক ছাত্রদল নেত্রী আটক পাহাড়ে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কার্যকর উদ্যোগ জরুরি – সৈয়দ মিয়া হাসান শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয় : আবদুল মামুন ফারুকী কর্নফুলীতে ‘ভাসমান গুদামে’ দুদকের অভিযান

শিক্ষায় বাজেট বৃদ্ধি চান মেয়র ডা. শাহাদাত

  • সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮১ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

চট্টগ্রাম কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ, নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। বিশ্বে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হলেও আমাদের দেশে শিক্ষাখাতে বরাদ্দ মাত্র ৪-৫ শতাংশ, যা কখনো কখনো আরও কমে যায়। তাই শিক্ষার বাজেট বাড়ানো অত্যন্ত জরুরি। উন্নত বিশ্বে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে শিক্ষাখাতে বাজেট তুলনামূলক কম। বাজেট বৃদ্ধি পেলে প্রতিটি স্কুল-কলেজে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মেয়র বলেন, নবীনদের সবাইকে ডিসিপ্লিনের মধ্য দিয়ে চলতে হবে। তবে, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, আমাদেরকে পুঁথিগত বিদ্যার বাইরেও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ আমাদের লক্ষ্য শুধু ভাল ছাত্র হওয়া নয়, বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা। কেননা, একজন ভালো মানুষ হিসেবে যদি আমরা গড়ে উঠতে না পারি তবে পরবর্তীতে সমাজে, শহরে কিংবা রাষ্ট্রে আমরা কোন অবদান রাখতে পারব না। এছাড়া, যারা আজকে বিদায় নিবে এই কলেজ থেকে, তাদেরকে আমি বলতে চাই যে, সামনে বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তোমাদেরকে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে হবে। কলেজের গণ্ডি পেরিয়ে এখন প্রফেশনাল লাইফে প্রবেশ করার সময় এসেছে। হয়তো কেউ ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কেউ মেডিকেলে ভর্তি হবে, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করবে, আবার কেউ হয়তো অন্যান্য প্রফেশনকে লক্ষ্যবস্তু হিসেবে গ্রহণ করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট