1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

শিক্ষা ও সংস্কৃতি বিকাশে বঙ্গবন্ধুর অবদান চির স্মরনীয় হয়ে থাকবে- সেলিনা হোসেন।

  • সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ১০০১ পঠিত

মোহাম্মদ রিপনঃ

মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে ৩য় আন্তর্জাতিক কবি সমাবেশ ছিল শুক্রবার ( ২৬ নভেম্বর ) স্থানীয় খবরিকার উদ্যোগে ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনের উদ্বোধক ছিলেন আন্তর্জাতিক বরেণ্য কথা সাহিত্যিক সেলিনা হোসেন।
সেলিনা হোসেন বলেন,মীরসরাইয়ের মতো গ্রামীণ জনপদে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে এমন একটি আয়োজন সত্যিই আনন্দের। কথা সাহিত্যিক কাইয়ুম নিজামী সভাপতিত্বে কবি ও সাংবাদিক মাহবুব পলাশ ও পুশকিন চৌধুরীর সঞ্চালনায় উক্ত পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সাংবাদিক প্রদীপ দেওয়ানজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবি হোসাইন কবির, কবি ও সাংবাদিক নেতা নাজিমুদ্দিন শ্যামল, দৈনিক যুগান্তরের সহ সম্পাদক রীতা ভৌমিক, ভারত থেকে আগত কবি ও সাংবাদিক দেবজ্যোতি কর্মকার, কলকাতার কবি সুব্রত পাল, নেপাল থেকে আগত কবি সুদীপ কুমার শাহ ও আক্তার হোসাইন।
এতে উপস্থিত ছিলেন কবি, প্রাবন্ধিক,গনমাধ্যমকর্মী মোঃ কামরুল ইসলাম, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন সহ বিভিন্ন স্থান হতে আগত কবিবৃন্দ। প্রথম পর্বে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন শেষে পায়রা অবমুক্ত করা হয় ও দ্বিতীয় পর্বের শুরুতে বাংলাদেশী, নেপালী ও ভারতীয় জাতীয় সংগীত পরিবেশনের পর বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সম্মাননা প্রদান করা হয় সেলিনা হোসেন ও প্রফেসর ডাঃ জামশেদ আলমকে এই ছাড়াও বিভিন্ন সুধীজনকে সম্মাননা ক্রেষ্ট বিতরণ করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।পরিশেষ বিভিন্ন শিল্পীর কন্ঠে পরিবেশিত গান উপস্থিত জনকে আনন্দে বিমোহিত করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট