1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস

শেখ রাসেল দিবসে শ্রমিক লীগ নেতা আবুল হোসেন আবু।

  • সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৫২৫ পঠিত

মোহাম্মদ জুবাইরঃ

রাজপথের শক্তিই আমাদের মুক্তির ঠিকানা।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ট সন্তান শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদ নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সদস্য সচিব আবুল হোসেন আবু বলেন, সারা বাংলাদেশে এই দিনটি শেখ রাসেল এর জন্য নিবেদিত। আমরা জানতে চাই চারিদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যারা হৈ-চৈ করছেন তাদের বিরুদ্ধে চপেটাঘাত জাতি সংঘে মানবাধিকার কমিশনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হওয়া। এক্ষেত্রে আমরা প্রকৃতপক্ষে ১০ ডিসেম্বরের পর সরকার থাকবে না, হুমকি যারা দেয়, তাদের বিরুদ্ধে শ্রমিকলীগ শ্রমজীবী জনতাকে নিয়ে রাজপথে থাকবে। কারণ আওয়ামী লীগ রাজপথের শক্তি, কোন প্রাসাদ ষড়যন্ত্রকে বিশ্বাস করে না। তিনি জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভূক্ত সকল সংগঠনকে বর্তমান সরকারের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্রমূলক অপঘাত হচ্ছে তার বিরুদ্ধে প্রতিটি প্রতিষ্ঠানে, পাড়ায়, মহল্লায় সজাগ থাকার আহŸান জানান। তিনি ঘোষণা করেন, রাজপথের শক্তিই আমাদের মুক্তির ঠিকানা।
বিটিসিএল চট্টগ্রাম অঞ্চল সিবিএ সভাপতি সাবের আহমদ এর সভাপতিত্বে ও সমীরুল ইসলাম তুহিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, এমএকে জাহাঙ্গীর, মো. ইব্রাহিম, মো. জাফর, নাসির উদ্দিন, মো. জানে আলম, আবু আহমদ, টিপু সুলতান, মো. আনিস, আবদুল লতিফ, নুরুল ইসলাম, আজগর আলী, মিজানুর রহমান, মো. ইব্রাহিম, আলী হোসেন, ফারুক হোসেন মুন্না, মো. মিজান, আবু কালাম প্রমুখ। এর আগে শেখ রাসেল এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও মুনাজাত করা হয়। আলোচনা শুরুর প্রারম্ভে শ্রমিক-কর্মচারীদের স্কুল পড়–য়া শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা হিসেবে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট