1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

সচেতনতা বৃদ্ধিতে সাধারণের মাঝে মাস্ক-স্যানিটাইজার বিতরণ করলো র‍্যাব

  • সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৯২২ পঠিত

মোহাম্মদ নোমানঃ
চট্টগ্রামের হাটহাজারীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পথচারী, রিকশাচালক ও সাধারণের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) সিপিসি-২ হাটহাজারী ইউনিট।

সোমবার (৫ জুলাই) হাটহাজারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় শতাধিক মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, চলমান কঠোর লকডাউনে জনসাধারণের সুরক্ষার্থে ও নিরাপত্তা রক্ষার্থে এমন পদক্ষেপ। করোনার বিস্তাররোধে নানা পদক্ষেপের মধ্যে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে যাতে নিম্ন আয়ের লোক ও অসহায় মানুষগুলো সুরক্ষিত থাকতে পারে।যাদের মুখে মাস্ক নেই তাদের মাঝে মাস্ক বিতরন করা হয় এবং পাশাপাশি তাদের মাস্ক পরা ব্যাপারে সচেতন করা হয়।

এছাড়া হাটহাজারী উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে র‍্যাব-৭, সিপিসি-২ হাটহাজারী ইউনিট জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন এলাকায় মাইকিং করছেন। চলমান এই পরিস্থিতি মোকাবেলায় তাদের এই কার্যক্রমগুলো অব্যাহত থাকবে বলে জানা যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট