1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

সমাজসেবক,কলামিস্ট ও সংগঠক নেছার আহমেদ খান এর মা বাবার ইছালে সওয়াবের জন্য জেয়াফত অনুষ্ঠিত।

  • সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২৩ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

গত ৩১-০১-২৫ তারিখ রোজ শুক্রবার দুপুরে সমাজকর্মী, বিশিষ্ট কলামিস্ট লেখক সংগঠক নেছার আহমেদ খান এর পিতা মরহুম আলী আহমেদ খান সওদাগর ও মাতা মরহুমা আলহাজ্ব  মর্তুজা বেগম এর ইছালে সওয়াবের জন্য জেয়াফতের আয়োজন করা হয়। পটিয়া উপজেলার হুলাইন গ্রামের বিশিষ্ট  সমাজ সেবক মরহুম আলহাজ্ব আহমদ হোসোন  খান বাড়ীতে অনুষ্ঠিত অত্র জেয়াফতে এলাকার বিশিষ্ঠ ব্যক্তিবর্গ, ৫ নং হাবিলাসদ্বীপ  ইউনিয়ন পরিষদের প্রাক্তন দুইবারে সফল চেয়ারম্যান শফিকুল ইসলাম  সমাজ-সেবক সহ মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অধ্যক্ষ মহোদয়গণ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, লেখক, কলামিষ্ট ও প্রকৌশলীর উপস্থিতিতে অত্র এলাকাটি এক অপূর্ব মিলন-মেলায় চতুর্পাশে আনন্দে মুখরিত হয়েছিল।  এলাকাবাসির কাছে অত্যন্ত স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে।
নেছার আহমেদ খানের সকল ভাই বোন ও পরিবারের পক্ষ হতে সকলের প্রতি হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন ও সকলের জন্য শুভ কামনা জানিয়েছেন।  তিনি বলেন সচরাচর দেখা যায় একটি অনুষ্ঠানে ধনী গরীবের যে বৈষম্য থাকে সেই বৈষম্য এই আয়োজনে ছিলনা সবার জন্য একই পরিবেশনা এবং একসাথে বসে যে খাওয়ার আনন্দ সেটা আমরা বিশেষ ভাবে নজর দিয়েছি।  নিজ বাড়ির আত্মীয় স্বজনরা, উনার বন্ধুবান্ধব, গ্রামের সকল যুবক, প্রবীণদের সহযোগিতার যে হাত প্রসারিত করেছেন তা অকল্পনীয়। একটি আয়োজন সুন্দর ভাবে সফল হওয়ায় মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমার মরহুম বাবা মায়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট